১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

সদ্য সংবাদ

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র সত্য নয়: আমু

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কোনো সত্যতা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রবিবার সচিবালয়ে আইনঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গতকাল শনিবার সিএনএনের ভারতভিত্তিক অনলাইন নিউজপোর্টাল নিউজ১৮ ডটকমে ‘প্রধানমন্ত্রীকে হত্যায় জিহাদিদের ষড়যন্ত্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক ও মনোজ গুপ্তের লেখা ওই প্রতিবেদনে দাবি করা ...

প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়াজুড়ে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ...

আমাদেরও রোহিঙ্গাদের মতো অবস্থা হতে পারে : আজম খান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা আজম খান বলেছেন, ভবিষ্যতে রোহিঙ্গাদের মতো অবস্থা আমাদেরও হতে পারে। গতকাল শনিবার লখনৌতে সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি ওই আশঙ্কা ব্যক্ত করেন। আজম খান মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ওরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টানকে বিভক্ত করে আলাদা করে দিতে চাচ্ছে। আপনারা হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানের সম্মিলিত শক্তিতে পরিণত ...

রোহিঙ্গা ইস্যুতে এডিবির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যংক (এডিবি) মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি রাজ্যটির মানুষের বসতি উচ্ছেদ ও অবর্ননীয় কষ্টে সমবেদনা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। সম্প্রতি এডিবির সদর দফতর ফিলিপাইনের ম্যানিলা থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এ ঘটনায় বাংলাদেশের নাম উল্লেখ না করে পার্শ্ববর্তী দেশে উদ্বাস্তুদের চলমান প্রবাহ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এডিবি। এর ফলে দারিদ্র্য ...

সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ২৬১৭ জন

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী হামলায় মোট ২ হাজার ৬শ’ ১৭ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে ৬শ’ ১৫ শিশু ও ৪শ’ ৪৩ জন নারী রয়েছে। গ্রুপটি আরো জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়। মার্কিন নেতৃত্বাধীন ...

সু চির ঘোষণা ভাঁওতাবাজি: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়া হবে বলে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দেওয়া ঘোষণাকে ‘ভাঁওতাবাজি’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার রংপুরের দর্শনা এলাকায় নিজের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘৫ থেকে ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, খাওয়ানো এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের জন্য কঠিন হয়ে ...

সেপ্টেম্বরের শেষে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ ২৬ থেকে ২৯ সেপ্টেম্বরের আগে সারাদেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রোববার আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আবদুর রহমান বলেছেন, ‘সকালের দিকে হালকা বৃষ্টির দেখা মিললেও সারাদিন ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুরের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ রোববার সকাল ৯টা ...

গোয়ালন্দে হেরোইনসহ দুই ব্যক্তি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার ধুঞ্চি গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আব্দুস সালাম শিকদার (২৭) ও জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর মন্ডলের ছেলে নুরুল ইসলাম ওরফে বাদশা (৪৫)। থানা পুলিশ পৃথক অভিযানে একই এলাকা থেকে ...

আত্মঘাতী গোলই জেতাল বার্সেলোনাকে

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শুরু হওয়ার আগেই রণ–হুংকার ছুড়েছিল জিরোনা। ম্যাচেও ছাড় দেয়নি এবারই লা লিগায় উঠে আসা ক্লাবটি। লা লিগার নতুন ‘কাতালান ডার্বি’তে সর্বস্ব দিয়েই লড়েছে জিরোনা। কিন্তু বার্সেলোনার সঙ্গে পেরে ওঠেনি । বার্সেলোনা জিরোনাকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে। ৬৮ বছর পর জাতীয় কোনো প্রতিযোগিতায় কাতালান অঞ্চলের এই দুই ক্লাবের দেখা হলো। স্বাধীনতার দাবিতে ঐকমত্য থাকলেও মাঠে অতিথিদের জিরোনা ...

বরিশালে ইয়াবাসহ ছাত্রলীগ কর্মী ও কনস্টেবল আটক

বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে একটি সরকারি বিশ্রামাগার (রেস্টহাউস) থেকে ইয়াবা বড়িসহ ছাত্রলীগের কর্মী, পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ওই সময় বিশ্রামাগারে থাকা মহানগর আওয়ামী লীগের এক নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিনভর নাটকীয়তা শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে আটক করার কথা জানায় গোয়েন্দা পুলিশ। ওই দিন সকাল ...