টেকনাফ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে অনুপ্রবেশকালে ১৫ কোটি ২৭ লাখ টাকার চার লাখ ৯৫ হাজার ৮শ ৫ পিস ইয়াবা সহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে। সূত্র জানায়, আজ রবিবার ভোর সাড়ে ৩ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির হাবিলদার মো. লুৎফর রহমান (বিজিবিএম, পিবিজিএমএসের) নেতৃত্বে একটি বিশেষ টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার ...
সদ্য সংবাদ
সৈয়দপুরে ট্রেন থেকে নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন উদ্ধার
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ট্রেন থেকে ভারতীয় নেশাজাতীয় ১হাজার ১১৫ পিস ইনজেকশন উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে গোয়েন্দা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থেকে ওই ইনজেকশনগুলো উদ্ধার এবং এসব বহনকারী জাকিরুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। জাকিরুল দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঘডোর গ্রামের গোলজার রহমানের ছেলে। উদ্ধারকৃত ইনজেকশনের প্রতিটির মূল্য ৩ ...
মিয়ানমার বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের তাদের দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের অর্থনীতিকে বিধ্বস্ত করার চেষ্টা করছে। আজ রবিবার টঙ্গীতে রপ্তানিমুখী বিকাশমান শিল্পকারখানা এ্যাননটেক্স গ্রুপের স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আবুল মাল আব্দুল মুহিত বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের অর্থনীতিকে তারা বিধ্বস্ত ...
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘বি’ ইউনিটের (কলা, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজের অন্তর্ভুক্ত) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে ৭৭৮টি আসনের বিপরীতে তিন হাজার ৮৯০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। ...
দিনাজপুরে বজ্রপাতে ৮ জনের মৃত্যু, আহত-৫
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পৃথক ৩টি বজ্রপাতে এক শিশু ও দু’মহিলাসহ ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। দিনাজপুরের বিরল উপজেলার পূর্ব রাজরামপুর এলাকায় বজ্রপাতে শনিবার দুপুর দেড়’টায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। একই ঘটনায় আহত হয় আরো ৭ জন। দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দু’জন । এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...
রোহিঙ্গাদের অন্তরে বাংলাদেশ সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সেনাবাহিনী নির্বিচারে গুলি করে, জবাই করে হত্যা করছে মুসলিম রোহিঙ্গাদের। জ্বালিয়ে দিচ্ছে ঘরবাড়ি। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে ৪ লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা। গতকাল শনিবার থেকে এসব রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, আবাসন, পানি ও স্বাস্থ্যসেবা দিতে কাজ শুরু করছে বাংলাদেশের সেনাবাহিনী। সীমান্তে কাঁটাতারের দু’পাশে দুই দেশের সেনাবাহিনীর বিপরীত আচরণে বিস্মিত রোহিঙ্গারা। ...
ডিএসইতে লেনদেন কমছেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববারও লেনদেন কমেছে। আগের তিন কার্যদিবসেও ডিএসইতে লেনদেন কমেছিল। ধারবাহিক পতনে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। এদিন ডিএসইতে ৬০৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ৭৮০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ...
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে মধ্যম পাল্লার নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। ‘খোরামশাহর’ নামক এ ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ খবর দিয়েছে বিবিসি। এর আগে মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সমালোচনা করেন। এ সময় তিনি ২০১৫ সালে বিশ্বশক্তি ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও সমালোচনা করেন। ...
বিসিবির এজিএম’র বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লষ্ট শাখায় রোববার বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিট আবেদন করেন। এর আগে ১৭ সেপ্টেম্বর বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ক্রিকেট ...
গ্যাটকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: গ্যাটকো মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. ইমরুল কায়েস এ দিন ধার্য করেন। আজ এ মামলায় অভিযোগ গঠনের জন্য ধার্যদিন ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ নভেম্বর নতুন দিন ঠিক করেন। এই মামলায় খালেদা জিয়া ছাড়াও মোট ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর