১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

সদ্য সংবাদ

মঈনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংলিশদের বড় জয়

স্পোর্টস ডেস্ক: মঈন আলির সঙ্গে  ক্রিস গেইল পারলেন না। তার দলও পারলো না। ঝড়ো ব্যাটিংয়ের প্রতিশব্দ ক্যারিবিয়ান ব্যাটিং দানব রোববার রাতে সময়ের দাবি মেটাতে ঝড় তুলতে পারলেন ঠিকই। কিন্ত তার আগে প্রতিপক্ষ ইংল্যান্ডের হয়ে মঈন যে টর্নেডো বয়ে দিয়ে গেছেন। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাই ইংল্যান্ডের জয় ১২৪ রানের। ব্রিস্টলে টস হেরে ইংল্যান্ড আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ...

সমুদ্রপথে রোহিঙ্গাদের ভারতে ঢোকার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা শরণার্থীরা নিরাপত্তা বাহিনীর বাধায় ভিন্নভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। স্থল সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারলেও সুন্দরবন দিয়ে নদী পথে পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য অপেক্ষায় আছে কয়েকশ রোহিঙ্গা। ভারতে প্রবেশ করতে কক্সবাজার হয়ে অনেক শরণার্থী সুন্দরবন অঞ্চলের দিকে রওয়ানা দিয়েছে। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে খুলনার বনাঞ্চলের দিয়ে কয়েকশ রোহিঙ্গা ভারতে প্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছে। গোয়েন্দারা জানতে ...

চতুর্থ মেয়াদে ক্ষমতায় মার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল চতুর্থবারের মত জিতলেন।  জাতীয়তাবাদীদের ঐতিহাসিক সাফল্যের মধ্যেও মার্কেলের রক্ষণশীল জোট খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন-খ্রিশ্চিয়ান স্যোশাল ইউনিয়ন (সিডিইউ-সিএসইউ) আবারও সংখ্যাগরিষ্ঠতা পেল সংসদে। খবর বিবিসি। এ নির্বাচনে ৩৪.৫ শতাংশ নিয়ে নির্বাচনে এগিয়ে আছে সিডিইউ-সিএসইউ। এরপর ২১.৭ শতাংশ ভোট পেয়ে  প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে জোট থেকে বেরিয়ে যাওয়া  স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। এরপরই ১৩.৬ শতাংশ ভোট নিয়ে জাতীয়তাবাদীদের দল ...

মালিতে শান্তি মিশনে ৩ বাংলাদেশি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মেজরসহ চারজন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করেন। এরই ধারাবাহিকতায় রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তারা ...

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তাতে নতুন করে যুক্ত করা হয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও শাদকে। স্থানীয় সময় রোববার এক ঘোষণায় নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ তালিকায় রয়ে গেছে আগের নিষেধাজ্ঞায় থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া। তবে সুদানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে ...

ভোলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত

ভোলা প্রতিনিধি : ভোলা জেলায় পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে। ভোলা জেলার সকল উপজেলায় পল্লী বিদ্যুৎ রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পল্লী গ্রাহকরা। এছাড়া বেশির ভাগ সময় কারণে-অকারণে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং চলছে। এতে অতিষ্ট হয়ে উঠছে পল্লী গ্রাহকরা। সূত্রে জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর প্রাকৃতিক গ্যাস ...

রাঙামাটিতে ট্রাক উল্টে নিহত ২

রাঙামাটি  প্রতিবেদক: রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাক উল্টে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন- রাঙামাটি শহরের নূর হোসেন ও একই এলাকার আবুল হোসেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঙামাটি সদর থানার ওসি সত্যজিৎ বড়ুয়া জানান,   ট্রাকটি রাঙামাটি শহর থেকে চট্টগ্রাম যাচ্ছিল। শহরের শিমুলতলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ...

চট্টগ্রামে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

 চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় শরীয়ত উল্ল্যাহ শরীফ (৩৩) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শরীয়ত উল্লাহ শরীফ একই এলাকার আলী বাড়ির নুর হোসেনের পুত্র। শনিবার রাতে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের অলিনগর এলাকায় তাকে কুপিয়ে আহত করার পর আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত শরীফের নিকট আত্মীয় দিদার জানান, চাঁদা নিয়ে ...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সোমবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭০টি কেন্দ্রে খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ঢাকা ...

‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস, মামলা করছেন নির্মাতা

বিনোদন ডেস্ক: সরকারি অনুদানে নির্মিত আলোচিত ছবি ‘ভুবন মাঝি’ অনলাইনে ফাঁস হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছবিটির পাইরেটেড প্রিন্ট পাওয়া যাচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ছবিটির নির্মাতা ফাখরুল আরেফীন খান মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার গণমাধ্যমকে ফাখরুল আরেফীন জানান, ‘ভুবন মাঝি’ দেশ-বিদেশে দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। ছবিটি ভারতে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। এ অবস্থায় কে বা কারা ছবিটি অনলাইনে ফাঁস ...