১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

সদ্য সংবাদ

সিইপিজেডে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম ইপিজেডে বাসচাপায় রুমা বেগম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে সিইপিজেডের আট নম্বর সেক্টরের তিন নম্বর রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের সহকর্মীরা জানিয়েছে। নিহত রুমা নিউ এরা ফ্যাশন নামে ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রোডাকশন বিভাগের সিনিয়র অপারেটর ছিলেন। নিহতের সহকর্মী সাদ্দাম হোসেন জানান, সকালে কাজ যোগ দিতে কারখানায় যাওয়ার পথে গেইটের ...

সু চির সঙ্গে যোগাযোগ হয়নি, ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও বাংলাদেশে আশ্রয় নেওয়ার ব্যাপারে দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে কথা হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভয়েস অব আমেরিকা (ভোয়া) বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। নিউইয়র্কে প্রধানমন্ত্রী এ সাক্ষাৎকার গ্রহণ করেন ভোয়ার বাংলা সার্ভিসের সাংবাদিক আহসানুল হক। তিনি প্রশ্ন করেন, ‘অং সান সু চির সঙ্গে কি ...

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানিতে ছোটন শেখ (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। উপজলোর আড়ুয়াকান্দি পাকা মসজিদের পাশে রোববার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়। ছোটন শেখ ২০১৮ সালে ওড়াকান্দি মিড উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বড় ভাই সজীব শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আড়ুয়াকন্দি উত্তরপাড়া পাকা মসজিদের পাশে নুরু মোল্লা, ...

দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল ভারত

স্পোর্টস ডেস্ক: ইতিহাস ভারতের পক্ষেই ছিল। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারতকে কেউ হারাতে পারেনি। সে রেকর্ড অটুট থাকল আজও। অস্ট্রেলিয়ার দেওয়া ২৯৪ রানের লক্ষ্য ৫ উইকেট ও ১৩ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলল ভারত। সেই সঙ্গে টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক দল সিরিজ জিতে নিল। অস্ট্রেলিয়ার ২৯৩ রান তাড়া করতে নেমে ভারতের উড়ন্ত সূচনা ছিল। রোহিত শর্মা (৭১) ...

বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভুটানে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে এখনো পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত খেলে চলেছে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়। সব মিলিয়ে পাঁচ জাতির রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরটিতে শিরোপা জয়ের পথে বেশ এগিয়ে লাল-সবুজের দল। সেই অগ্রগামিতা আরো পাকাপোক্ত করার মিশন এবার যুবাদের সামনে। সোমবার বিকেলে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ...

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে চকবাজারের ৮২/১ হোসনী দালানের বাসায় এই ঘটনা ঘটে। তিনি মৃত নবাব মিয়ার ছেলে। নিহতের ভাই জসিম জানান, রাতে ঘুমন্ত অবস্থায় টেবিল ফ্যানের সংযোগ দেয়া মাল্টিফ্লাগের সঙ্গে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতাবস্থায় রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ...

নড়াইলে সাপের কামড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রাজ্জাক (৫৯) সাপের কামড়ে মারা গেছেন। রোববার রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাফিল হোসেন জানান, আব্দুর রাজ্জাকের বাড়ি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। রাত ১০টার দিকে গরুর খড় নেওয়ার সময় তাকে সাপে কামড়ায়। এরপর তাকে নলদী ইউনিয়নের চাকুলিয়া ...

লিবিয়ায় মার্কিন বিমান হামলা, ১৭ আইএস নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ১৭ সদস্য নিহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এই প্রথম দেশটিতে হামলা করল যুক্তরাষ্ট্র। খবর: আলজাজিরার। লিবিয়ায় আইএসের মরুঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ছয়টি বিমান এ হামলা চালায়। এতে ১৭ জন আইএস জঙ্গি নিহত ও তাদের তিনটি যান ধ্বংস হয়ে যায়। রোববার ইউএস আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ...

মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় সস্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া সংঘর্ষে চার সেনা সদস্য আহত হওয়ার ঘটনায়ও তিনি মর্মাহত হয়েছেন। রোববার এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সংঘাতকবলিত বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জানমালের নিরাপত্তা, শান্তি ও স্থিতি নিশ্চিত করতে ...

কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা জানা যায়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে তাদের পাকিস্তানের উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য বলে মনে করা হচ্ছে। গত বছরে উরির সেনাশিবিরে হামলার মতো তাদের আরেকটি হামলার পরিকল্পনা ছিল। নিরাপত্তা বাহিনী বলছে, কালগাই এলাকায় অভিযান চালানোর সময় ...