২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৩৫

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১টার দিকে চকবাজারের ৮২/১ হোসনী দালানের বাসায় এই ঘটনা ঘটে। তিনি মৃত নবাব মিয়ার ছেলে। নিহতের ভাই জসিম জানান, রাতে ঘুমন্ত অবস্থায় টেবিল ফ্যানের সংযোগ দেয়া মাল্টিফ্লাগের সঙ্গে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতাবস্থায় রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহাবুদ্দিন চকবাজারের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ