১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৩

সদ্য সংবাদ

শারদীয় দুর্গোৎসব সম্প্রীতির বন্ধনকে আরো সুসংহত করবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোতে ভাস্বর হয়ে উঠুক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধনকে আরো সুসংহত করুক।  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । আগামীকাল মঙ্গলবার থেকে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে।তিনি বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ-উদ্দীপনা ...

ইবিতে নতুন ৮ বিভাগ চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন ৮ বিভাগ চালু হচ্ছে। সোমবার বিকেল ৩টায় পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট বিভাগের পরিচালক খন্দকার হামিদুন রহমান স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানান, নতুন আটটি বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি)। নতুন আটটি বিভাগ হলো- আইন ও শরীয়াহ অনুষদের অধীনে আইন ও ...

সিরিয়ার স্কুলে মার্কিন হামলা : নিহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাক্কা শহরে একটি স্কুল ও মার্কেটে মার্কিন জোটের বিমান হামলায় ৩০ শিশু ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছে। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য নিশ্চিত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এর আগেও দুটি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। মানসুরা শহরে বাস্তুহারাদের ব্যবহৃত একটি স্কুল এবং তাকবা শহরের একটি বাজার ও একটি বেকারিতে হামলা চালানো হয়েছে। ...

ত্রাণ বিতরণ করতে সাকিব আল হাসান মানিকগঞ্জে

মানিকগঞ্জ প্রতিনিধি: বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আজ সোমবার দুপুরে মানিকগঞ্জে পৌঁছেছেন। তিনি বিকেল ৪টায় ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিসিবি পরিচালক আকরাম ...

সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে।  এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট কমেছে। এদিকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৬৬৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪ কোটি ১৫ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৬৬২ ...

মিস ওয়ার্ল্ড বাংলাদেশে ১০ সুন্দরী

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক আসরে মেধা, সৌন্দর্য, মনন ও পোশাক-পরিচ্ছদে অনন্য বাংলাদেশি মেয়ের গল্প তুলে ধরবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। এর মধ্যেই নির্বাচিত হয়ে গেছে শীর্ষ ১০ প্রতিযোগী। তাদের মধ্য থেকে একজন অংশ নেবেন চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। এই আয়োজনের চূড়ান্ত পর্যায়ে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় সুন্দরী শিনা চৌহান। তার ...

নীলফামারীতে ভেজাল সার কারখানার সন্ধান

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীতে অনুমোদনবিহীন ভেজাল সার কারখানার সন্ধান পেয়েছে কৃষি অফিস। সোমবার দুপুরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া গ্রামের আবু হানিফের বাড়িতে ওই কারখানা আবিষ্কার করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়ার নেতৃত্বে সেখানে উৎপাদিত ভেজাল দশ টন সার জব্দ করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান উপস্থিত ...

যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডাকাতির ১ সপ্তাহের মধ্যেই ৬ লাখ সাড়ে ১৯ হাজার টাকাসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। যাত্রাবাড়ী থানা পুলিশ রোববার রাত ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন। সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ...

ঢাকা সিটির ৬৫০ কিমি সড়ক বেহাল

নিজস্ব প্রতিবেদক: গত মার্চ থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত আগাম ও অতিবৃষ্টি এবং সে থেকে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাজধানীর দুই সিটি করপোরেশনের অধিকাংশ সড়কই বেহাল হয়ে পড়ে। ইট-সুরকি উঠে রাস্তাগুলো কঙ্কালসার রূপ নেয়। ছোট-বড় খানাখন্দ ও গর্ত তৈরি হয়। বিশেষ করে জলাবদ্ধতার কারণে ওইসব ভাঙাচোরা সড়ক রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়। ঢাকা দুই সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) কর্তৃপক্ষের তথ্য মতে, ...

সিসি ক্যামেরার আওতায় সবকটি পূজামণ্ডপ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সবকটি পূজামণ্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো থাকবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজায় ঢাকার প্রতিটি মণ্ডপ সিসিটিভির আওতায় থাকবে। আর্চওয়ের মাধ্যমে সবাইকে ঢুকতে হবে। মন্দিরে ব্যাগ, ছুরি, কাঁচি ও কোনো ধরনের থলে আনা যাবে না। আছাদুজ্জামান মিয়া বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না ...