১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

সদ্য সংবাদ

তানোরে ধান-চালের মজুদ গড়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে একশ্রেণীর ব্যবসায়ি অধিক মুনাফার আশায় ধান-চালের মজুদ গড়ে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ধান-চাল মজুদের খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাবাসি এসব ব্যবসায়ির গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দ্রুত ঝটিকা অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে। স্থানীয়রা জানান, তানোর পৌর ...

রাজশাহীর তানোরে পাঠদান সময় মানছে না শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে অধিকাংশ স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকেরা পাঠদান (স্কুল) সময় মানছেন না বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, অধিকাংশ শিক্ষক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে পাঠদান সময় মানছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান শিক্ষক বলেন, পাঠদান সময়ে একজন কলেজ শিক্ষকের পিছনে প্রতি মিনিটে ১৫ টাকা ও স্কুল শিক্ষকের পিছনে প্রতি মিনিটে ১০ টাকা করে ...

নওগাঁর খোলাবাজারে প্রতিদিন ৭ হাজার পরিবার পাচ্ছে ৩৫ মেট্রিকটন চাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় খোলা বাজারে প্রতিদিন ৭ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে। জেলার ১১টি উপজেলায় মোট ৩৫জন ডিলারের মাধ্যমে ডিলার প্রতি ১ মেট্রিকটন (১হাজার কেজি) করে মোট ৩৫ মেট্রিকটন (৩৫ হাজার কেজি) চাল বিক্রয় করা হচ্ছে। এর ফলে খুচরা বাজারে চালের মুল্য কমতে শুরু করেছে। চাল নিয়ে সাধারন মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। জেলা ...

রোহিঙ্গা সংকটঃ প্রধানমন্ত্রীর ৫ দফার পক্ষে বিশ্ব জনমত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিকতার সহিত কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষিত ৫ দফা প্রস্তাব দেশ ছাড়িয়ে বিশ্ব জনমতও পক্ষ নিয়েছে। শুধুমাত্র গুটিকয়েক মহল রোহিঙ্গা ইস্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার প্ররোচনায় নামলেও জনগন ও বিশ্ব মিডিয়া তা প্রত্যাখ্যান করেছে। আমরাও কানে আনছিনা। রোহিঙ্গা ...

রাঙামাটিতে দুই লাখ তালবীজ রোপন করেছে জেলা প্রশাসন

শাহ আলম, রাঙামাটি: পার্বত্য অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি কমাতে সরকারিভাবে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যেগে রাঙামাটিতে পূর্ব নির্ধারিত ঘোষণা মোতাবেক আজ সকাল ১০ থেকে ১১টায় রাঙামাটি জেলার সদরসহ দশটি উপজেলায় তালবীজ রোপন করা হয়েছে। জেলা প্রশাসক মানজারুল মান্নান কয়েকটি কলেজ, স্কুল ও রাস্তার দুই পাশে ও ফাঁকা জায়গায় তালবীজ রোপনের মাধ্যমে দুই লাখ তালবীজ রোপনের কর্মসূচি উদ্বোধন করেন। এর আগে সকাল ৯টায় ...

বজ্রপাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার টাকপাড়া বিলে বজ্রপাতে বিলের পাহারাদার তারিক হোসেন (১৬) ও জাহিদ হাসানের (১৮) মৃত্যু হয়েছে। এ সময় শাহিন (১৭) নামে একজন গুরুতর আহত হয়। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃত তারিক উপজেলার বলশাপুর গ্রামের কালু মিয়ার ছেলে ও জাহিদ একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ...

আবারও উল্টো পথে সেই সচিবের গাড়ি

নিজস্ব প্রতিবেদক: উল্টো পথে চলতে গিয়ে ফের রাজধানীর বাংলামোটরে জরিমানা গুনতে হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) মাফরুহা সুলতানার গাড়ি চালককে। গতকাল একই গাড়িতে সেই চালক বাবুল মোল্লা রাজধানীর হেয়ার রোডে উল্টো পথে চলায় ট্রাফিক পুলিশ মামলাসহ জরিমানা করেছিল। সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে বাংলামোটরে উল্টো পথে চলা গাড়ি ও চালকদের বিরুদ্ধে ...

চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চুয়াডাঙ্গা প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সাড়ে ১০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি। সোমবার  চুয়াডাঙ্গা-৬ বিজিবির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ৫ হাজার বোতল ফেনসিডিল, ১০৮ কেজি গাঁজা, ৩৮ হাজার বোতল মদ ও ২৩ হাজারটি ইয়াবা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী ...

১৫ অক্টোবর নিউইয়র্কে একমঞ্চে গাইবেন রুনা-সাবিনা

বিনোদন ডেস্ক: এক বছরের ব্যবধানে আবারো দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন নিউইয়র্কে একই মঞ্চে গাইবেন। ১৫ অক্টোবর রোববার সন্ধ্যায় এ শো অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। আয়োজন করবে শো-টাইম মিউজিক নামে বিনোদন সংস্থা। এর প্রধান আলমগীর খান আলম বলেন, ‘গত বছরের চেয়ে এবারের আয়োজনে ব্যাপকতা থাকবে। গত বছর অনেক দর্শক-শ্রোতা স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন। ...

আবার দাম কমল সোনার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে দরপতন অব্যাহত থাকায় দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে আবার সোনার দর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ১১৬ টাকা পর্যন্ত কমিয়েছে সমিতি। আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাম কমানোর বিষয়টি জানিয়েছে জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী, ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৪৭ ...