নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার চরকুশলী গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীবাস খাঁ (৪০) ও নাজমা বেগম (৩০)। স্থানীয়রা জানান, চরকুশলী গ্রামের নজরুল শেখ তার বাড়িতে পানির মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তার স্ত্রী নাজমা বেগম চিৎকার করে স্বামীকে ছাড়াতে গেলে তিনিও তারে জড়িয়ে ...
সদ্য সংবাদ
আজ রোহিঙ্গা শরণাথী শিবির পরিদর্শনে গেছেন ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মায়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে আজ কক্সবাজার গেছেন। মঙ্গলবার বিকালে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান। ফখরুল বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ ...
ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। আদালত আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য ...
রিং পরানো হলো ডিপজলকে
বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টের রক্তনালিতে রিং পরানো হয়েছে। এখানে ব্লক পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর করোনারি স্ট্যান্টিং করা হয়। এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়। তিনি এখন ভালো আছেন। তাঁকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। আজ মঙ্গলবার সকালে তাঁর মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও ...
চালকের কানে ফোন, বাসচাপায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ জন। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুবকদিয়া এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫)। তাদের সবার বাড়ি ডাঙ্গী ইউনিয়নে। ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী ...
প্রধানমন্ত্রী সামিরক শাসন পছন্দ করেন: দুদু
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক শাসন পছন্দ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ইয়ূথ ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দুদু বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া বক্তব্যে ৭৫ এর ১৫ আগস্ট সম্পর্কে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সত্যকে গোপন করেছেন। এরশাদের সামরিক শাসনসহ সকল শাসনকে তিনি সমর্থন করেছেন। শেখ হাসিনা ...
মিয়ানমারের ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের চলা সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কূটনীতিকেরা এই বৈঠকের কথা জানিয়েছেন আজ। খবর এএফপির। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠক হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ ...
পাকুন্দিয়া প্রাণিসম্পদ হাসপাতাল জনবল সংকটে
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে জনবল সংকট দেখা দিয়েছে। ভেটেরেনারি সার্জনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে করে উপজেলার গবাদি পশু পালনকারিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাকে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে দেড় থেকে দুই শতাধিক পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে। এছাড়া অনেক গরু ...
উত্তরা থেকে সরিষাবাড়ির পৌর মেয়র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: হত্যার আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা রুকুনুজ্জামান। গতকাল সোমবার সকালে উত্তরার ১৩ নাম্বার সেক্টরের নিজ বাড়ির সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পারিবার। পরে রাত ৯টার দিকে তার বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১৬১১, তারিখ ২৫-০৯-২০১৭) করেছেন। স্ট্যাটাসের ...
অনলাইনেই মিলবে ইআইআইএন নম্বর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাসংক্রান্ত সকল সুবিধা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে অনলাইনভিত্তিক (ই-ফাইলিং) কার্যক্রম চালু করা হচ্ছে। এর মাধ্যমে সুবিধা প্রত্যাশীদের হয়রানি কমবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার রাজধানীর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনে আয়োজিত ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা মন্ত্রণালয়ের সকল কাজ ই-ফাইলিংয়ের আওতায় নানা হচ্ছে। তার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর