নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ তক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। এ বছর কোটা ব্যতীত মেধা তালিকায় ১৯৭৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসান। ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত পরিচালক কেএম আক্কাস আলী জানিয়েছেন, পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদন করেছে তিন ...
সদ্য সংবাদ
ঘুষ গ্রহণের সময় বিআরটিএ অফিসের কর্মচারী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ বিআরটিএ অফিসে ফাইল থেকে কাগজপত্র বের করে দিতে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক মো. ফারুক হোসেন। এ সময় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বেলা ১ টার দিকে ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ...
সিরাজগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মারুফা খাতুন (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত মারুফা খাতুন (৩২) রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। নিহতের বড় বোন জিয়াসমিন আক্তার জানান, ...
কুড়িগ্রামে ২৬ কেজি গাঁজা জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে ফুলবাড়ী থানা পুলিশ নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় অভিযান চলাকালীন সময় মাদক ব্যবসায়ীরা ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে আসলে পুলিশ তাদের ধাওয়া করে। ...
লক্ষ্মীপুরে ভুয়া দুদক কর্মকর্তাসহ আটক ২
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সাংবাদিক ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার সময় দুই প্রতারককে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর সদরের সমসেরাবাদ এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়। আটকেরা হলেন- মো. মহসিন ও সাজ্জাদ হোসেন হীরা। তারা দুজনই লক্ষ্মীপুর পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মহসিন ও সাজ্জাদ হোসেন হীরা দুদক কর্মকর্তা ও ...
বগুড়ায় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহ মেহেদী হাসান হিমুসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির ঘোষিত ৯ দিনের কর্মসূচির ৫ম দিনের কর্মসূচিতে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ ...
রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পুকুরে ডুবে রাতুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। নিহত রাতুল ইসলাম মহানগরীর লোকনাথ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও হোসনিগঞ্জ এলাকার লাভলুর ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের কর্মকর্তা ফরিদ উদ্দিন তিনি জানান, রাতুলসহ তার কয়েকজন বন্ধু শাহমখদুম কেন্দ্রীয় ঈদগাহ ...
আজ মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, খুলনা,বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় ...
আ’লীগের সঙ্গে নয়, জাতীয় ঐক্য করতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সঙ্গে ঐক্য গড়ে চলমান রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। এ সংকট উত্তরণে জাতীয় ঐক্য করতে চায় বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ কথা জানান। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। রোহিঙ্গা সংকট ...
লেনদেন বাড়লেও সূচক কমেছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৯ কোটি ৪ লাখ টাকা বেশি। আগের দিন এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর