২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১৮

কুড়িগ্রামে ২৬ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে ফুলবাড়ী থানা পুলিশ নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় মাদক উদ্ধার অভিযানে যান। এ সময় অভিযান চলাকালীন সময় মাদক ব্যবসায়ীরা ভারত সীমান্ত থেকে গাঁজা নিয়ে আসলে পুলিশ তাদের ধাওয়া করে। এতে ধাওয়া খেয়ে মাদক ব্যবসায়ীরা গাঁজার পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মাসুদ রানা (২৮) নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৭ ৪:২৭ অপরাহ্ণ