১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৫

সদ্য সংবাদ

জেএমবির ৩ জঙ্গির ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: আদালত চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির জঙ্গিদের বোমা হামলার পৃথক দুটি মামলার রায়ে তিন জঙ্গিকে সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভুঁইয়া এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত তিন জঙ্গি হলেন জেএমবি চট্টগ্রামের সাবেক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ও জেএমবির বোমা তৈরির কারিগর ...

মিয়ানমার এখনো তার দস্যুবৃত্তি ছাড়েনি

নিজস্ব প্রতিবেদক: ‘বার্মিদের দস্যু আচরণ ছিল। সেই দস্যুবৃত্তি আচরণ মিয়ানমার এখনো ছাড়েনি। তারা এই জন্যই মগ নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় বার্মিরা দস্যুবৃত্তির জন্যই ঢাকার বুড়িগঙ্গার নদীর তীর পর্যন্ত এসেছিলো। বার্মিরা সেই দস্যুবৃত্তি এখনো ধরে রেখেছে’। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিখা চিরন্তন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং শরণার্থীর ফিরিয়ে নেওয়ার দাবি’তে এক মানববন্ধনে ওই বিশ্ববিদ্যালয়ের ...

খাদ্য বিভাগের কর্মকর্তারা চাল মজুদে জড়িত: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: খাদ্য বিভাগের কর্মকতাদের সঙ্গে কিছু মজুদদারি প্রতিষ্ঠান অনৈতিক যোগসাজশ করে সম্পূর্ণ বেআইনিভাবে চালসহ খাদ্যদ্রব্য মজুদ করেছে। বিনিময়ে খাদ্যবিভাগের কর্মকর্তারা ঘুষ-দুর্নীতির মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়েছেন বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ এসেছে। মঙ্গলবার কমিশন এই অভিযোগটি অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা: দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় দুদক ...

সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিবের গাড়িচালককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তাকে। গতকাল সোমবার থেকেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানায় এলজিআরডি মন্ত্রণালয় সূত্র। সমবায় অধিদপ্তরের গাড়িচালক বোবুল মোল্লা এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন। ...

রাখাইনে গণকবরে আরও ১৭ হিন্দুর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে আরও ১৭ জন হিন্দুর গণকবর উদ্ধার হয়েছে। সোমবার সেই গণকবর উদ্ধার করে মিয়ানমার সেনাবাহিনীর দাবি ‘রোহিঙ্গা মুসলিম সন্ত্রাসীরা’ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগের দিন মিয়ানমার সেনাবাহিনী ২৮টি মৃতদেহ উদ্ধার করে সৎকারের ব্যবস্থা করে। খবর এএফপির। গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী উত্তর রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও সেনা ক্যাম্পে রোহিঙ্গাদের সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ...

ঝিনাইদহে নিহত জঙ্গি আব্দুল্লাহ’র স্ত্রী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর পলাতক স্ত্রী রুবিনা পারভীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে শহরের মহিষাকুণ্ডু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবিনা পারভীন ঝিনাইদহ সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুণ্ড এলাকা থেকে রুবিনা পারভীনকে গ্রেফতার করা ...

শ্যামপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরে অটোবির সামনে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুস সামাদ (৬০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় যুবক সাগর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। সাগর জানান, ...

যেকোনো পরিস্থিতির জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে মিয়ানমারের সেনা বাড়ালেও বাংলাদেশ শঙ্কিত নয়। যেকোনো পরিস্থিতির জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র ও মাদকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলে জানান তিনি। দৈনিক দেশজনতা ...

বেনাপোলে ধান ক্ষেতে স্কুলছাত্রের গলাকাটা লাশ

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ওমর ফারুক(১৬) নামে এক স্কুলছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় পোর্টথানা পুলিশ বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া কোদলারহাট মাঠ থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ছাত্র বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের হায়দার আলীর ছেলে। কুদলার হাট জুনিয়র হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। হত্যার শিকার ওমর ফারুকের মামা আজগার আলী জানান, ...

রোহিঙ্গাদের ওপর দমন-পীড়নের আলামত মিলেছে: এইচআরডব্লিউ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ-উচ্ছেদের বিপুল আলামত পেয়েছে । এ ছাড়া সংস্থাটি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৪টি ক্ষেত্র শনাক্ত করেছে। সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এইচআরডব্লিউ গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নকে মানবতাবিরোধী অপরাধ ...