১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

সদ্য সংবাদ

স্ত্রীকে খুন করে ধরা পড়ল ঘরজামাই

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধুকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে এমন অভিযোগ প্রতিবেশীদের। রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের ...

কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করা হয়েছে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ কল্যাণ পার্টির মহাসচিব এম আমিনুর রহমানকে গুম করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের সন্ধানের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে আয়োজিত এক নাগরিক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। ...

এইচআইভি ভাইরাসে আক্রান্ত দুই রোহিঙ্গা নারী

চট্টগ্রাম প্রতিনিধি: মিয়ানমার থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গা নারীকে গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তাঁদের মধ্যে দুজন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আরেকজন সাপের দংশনে অসুস্থ। এইচআইভি ভাইরাসে আক্রান্ত নারী দুজনের বয়স ৫০ ও ৬০ বছর। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরু হলে ওই দুই নারী পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশে পালিয়ে আসেন। তাঁরা ...

সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি এ দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি- এটিই হোক আমাদের বড় পরিচয়। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ...

ধর্ষণের পর রোহিঙ্গা নারীদের গোপনাঙ্গে বন্দুকের নল ঢুকিয়ে দেয় মিয়ানমারবাহিনী

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   বাংলাদেশের বিভিন্ন শরণার্থী শিবিরে গত কয়েক সপ্তাহে মিয়ানমার ছেড়ে অন্তত আট লক্ষ রোহিঙ্গা মুসলিম ঢুকেছেন। তাঁদের মধ্যে মহিলাদের অবস্থা ভয়াবহ। তেমন দৃশ্যই উঠে এসেছে জাতিসংঘ থেকে আসা চিকিৎসকদের বয়ান থেকে। চিকিৎসকদের অভিযোগ, মিয়ানমারবাহিনীর অত্যাচারে ওই মহিলাদের অনেকেই পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। তাঁদের জখম শরীরে যে ধরনের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে, তা থেকে চিকিৎসকরা নিশ্চিত, ওই ...

খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যাতে ১৬ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বিবেচিত হয়েছেন। সংখ্যার হিসাবে ভর্তি যোগ্য বিবেচিত পাঁচ হাজার ১৮৮ জনের মধ্যে শেষ পর্যন্ত দুই হাজার ৩৬৩ জন শিক্ষার্থী খ ইউনিটের আওতাধীন বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে ...

দুর্গাপূজা শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামীকাল মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, ৩০ সেপ্টেম্বর শনিবার (পূজা আরম্ভ সকাল ৭টা ৩০ মিনিট এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৩১ মিনিটের মধ্যে) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসবের। এরআগে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে ৬টা ...

প্রধানমন্ত্রী হাস্যকর বক্তব্য দিয়েছেন : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা শুধু দেশে নয়, বিশ্ববাসীর কাছে হাস্যকর ও ধাপ্পাবাজি বলে গণ্য হয়েছে। তিনি বলেন, আমরা বলতে চাই, মিথ্যাচার করে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব ...

আফগানিস্তানে মার্কিন হামলায় ৪৩ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারাব প্রদেশে মার্কিন বিমান হামলায় শীর্ষ কমান্ডারসহ ৪৩ তালেবান নিহত হয়েছেন। আফগান ন্যাশনাল আর্মি’র কমান্ডার জেনারেল জানাত গুল সাংবাদিকদের জানান, একদিন আগে প্রদেশের খাজা শাহবাজ পশ এলাকায় কমান্ডো বাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ৩০০ সদস্য বিশিষ্ট একটি দলের ওপর হামলা চালায় তালেবান। ওই হামলার পাল্টা জবাব দিতে সম্ভাব্য তালেবান ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। তিনি আরও ...

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে ভারতের ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা ...