আন্তর্জাতিক ডেস্ক:
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা জানা যায়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে তাদের পাকিস্তানের উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য বলে মনে করা হচ্ছে। গত বছরে উরির সেনাশিবিরে হামলার মতো তাদের আরেকটি হামলার পরিকল্পনা ছিল।
নিরাপত্তা বাহিনী বলছে, কালগাই এলাকায় অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ করে গুলি ছোড়ে। এ সময় নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। ভারতীয় এক সেনা এবং দুজন বেসামরিক লোক গোলাগুলিতে আহত হন। ওই এলাকায় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের মহাপরিদর্শক (ডিজি) এসপি ভাইদ জানান, গত বছরের ১৮ সেপ্টেম্বর উরি সেনাশিবিরে হামলার মতো আরেকটি আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল বিচ্ছিন্নতাবাদীদের। উরির ওই হামলায় গত বছর ১৯ সেনাসদস্য নিহত হন। অনেকে আহত হন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

