আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী হামলায় মোট ২ হাজার ৬শ’ ১৭ বেসামরিক লোক নিহত হয়েছে। শনিবার লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়ে বলেছে, নিহতদের মধ্যে ৬শ’ ১৫ শিশু ও ৪শ’ ৪৩ জন নারী রয়েছে।
গ্রুপটি আরো জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস (ইসলামিক স্টেট) বিরোধী হামলায় কুর্দি বাহিনীকে সহায়তা করে আসছে। এদিকে সিরিয় সরকার বারবার তার দেশে এই জোটের হস্তক্ষেপকে অবৈধ এবং বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করে জাতিসংঘের প্রতি জোট ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছে। সিনহুয়া।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

