রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার ধুঞ্চি গ্রামের মৃত সামাদ শিকদারের ছেলে আব্দুস সালাম শিকদার (২৭) ও জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর মন্ডলের ছেলে নুরুল ইসলাম ওরফে বাদশা (৪৫)।
থানা পুলিশ পৃথক অভিযানে একই এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার রাতেই পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রবিবার সকালে তাদের রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

