১৫ই এপ্রিল, ২০২৬ ইং | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৩

অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ান: সিপিবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম অসহায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি সিপিবির নেতাকর্মীদের অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সিপিবির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন এলাকায় রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ অভিযান শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন।
ত্রাণ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড মাহবুব আলম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন রেজা, কমরেড নুরুল ইসলাম গাজী ও জেসি সরকারসহ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১০:০২ পূর্বাহ্ণ