১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:১০

সদ্য সংবাদ

জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক: জিতবে কে? বাংলাদেশ না অস্ট্রেলিয়া, শেষ হাসি কার, মুশফিক, সাকিব, মিরাজের, নাকি স্মিথ-ওয়ার্নারের। কোরবানির ঈদ আসন্ন, ঘরে ঘরে কোরবানির প্রস্তুতি, আপনজনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার তাড়া, এ মধ্যেও অগণিত ক্রিকেটপ্রেমির চোখ মিরপুরের দিকে। অনেক কৌতূহলী প্রশ্ন, নানা গুঞ্জন, আর এর সব কিছুরই জবাব হয়তো আজই মিলবে। বৃষ্টি বাঁধা না দিলে বুধবার চতুর্থ দিনই ভাগ্য নির্ধারিত হবে মিরপুর ...

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। আর তাই নাড়ির টানে বাড়ি আসতে শুরু করেছে ঘরমুখো মানুষ। চাঁদপুর লঞ্চ টার্মিনালে বাড়ি ফেরা এসব মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত নগরী থেকে কিছু দিনের জন্য হলেও প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চিরচেনা সেই নিজ বাড়িতে ছুটে আসছেন তারা। তবে বিভিন্ন জায়গায় রাস্তা-ঘাট খানা খন্দে ভরা থাকায় এবার সড়ক পথে অনেক কষ্ট ...

গ্রাহকের টাকা আত্মসাৎ করে নিজ একাউন্টে জমা করেন এমটিবি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম-দুর্নীতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কর্মকর্তারা। এমন অভিযোগ উঠেছে ব্যাংকটির মতিঝিলের প্রধান শাখার একজন ক্যাশ অফিসারের বিরুদ্ধে। গ্রাহকের ১০ লাখ টাকা আত্মসাৎ করে নিজ হিসাবে জমা করেন ওই ক্যাশিয়ার। অভিযোগ প্রমাণ হওয়ায় ক্যাশ অফিসারকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক সূত্রে জানা গেছে, সোমবার (২৮ আগস্ট) দুই গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা ...

ধানমন্ডিতে নিখোঁজ কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় এসে ধানমন্ডি এলাকা থেকে ইশরাক আহমেদ (২০) নামে কানাডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, গত ২৬ আগস্ট শনিবার রাতে তিনি ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজ হন। তার বন্ধুরা তাকে সর্বশেষ সাত মসজিদ রোডের ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের সামনে দেখেছিলেন। ওই দিন সেখানে তারা আড্ডা দিয়েছিলেন। ক্লোজ সার্কিট (সিসি) ...

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ গ্রেপ্তার ৮ জন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি তারা ডাকাত দলের সদস্য। মঙ্গলবার রাতে সদর উপজেলার হিজলগাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নাইম এমএম পিস্তল, ১০০ গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-ঝিনাইদহ জেলার মহামায়া গ্রামের আজিবর আলীর ছেলে কোরবান ...

মানবতার সেবায় ৭১ শিক্ষার্থীকে সেনাবাহিনীর সম্মাননা

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি: ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে মানবতা সেবায় ভূমিকার জন্য ৭১ শিক্ষার্থীকে সনদসহ সম্মাননা দিয়েছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। মঙ্গলবার দুপুরে রিজিয়ন সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের মধ্যে এ সম্মাননা তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক। এ সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) রাঙামাটি শাখার অধিনায়ক কর্নেল মো. রাশেদ ইকবাল, বিজিবি’র রাঙামাটি ...

সীমান্তে মজলুম রোহিঙ্গাদের আর্তনাদ

কায়সার হামিদ মানিক: মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন জুলুম থেকে বাঁচতে স্বামীকে মিয়ানমারে রেখে এসে ২ সন্তান নিয়ে গত সোমবার ২ রোহিঙ্গা নারী কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে। মংডু জেলার মাছছিল্লা পাড়ার আজিজুল হকের স্ত্রী তসলিম ফাতেমা জানান, রোহিঙ্গারা জীবন বাঁচাতে এদেশে চলে আসছে। সেনাবাহিনীর নির্যাতন নিপীড়ন ও ধর্ষণের ভয়ে ইজ্জত বাঁচাতে বেশিরভাগ নারীরা এপারে চলে আসছে। সহায় সম্পত্তি ফেলে আসা এ ...

ঈদ আনন্দ নেই চরফ্যাশন উপজেলার বাইশ হাজার জেলে পরিবারে

এম. শরীফ হোসাইন, ভোলা : ইলিশের ভরা মৌসূম গত কয়েক দিন ধরে সাগরে জেলেদের জালে ইলিশের দেখা মিললেও ভোলার দক্ষিণে মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা নেই। কারণ হিসেবে ডুবচর ও ইলিশের প্রজনন সময়কে দায়ী করেছেন জেলে ও ইলিশ বিশেষজ্ঞরা। কয়েক বছর আগেও এ সময়ে মেঘনা-তেঁতুলিয়ায় জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে রূপালী ইলিশ দেখা যেতো। ভরা মৌসূমে ইলিশ না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছে ...

কর্মস্থলে পাঁচ বছর অনুপস্থিত থেকেই ভোগ করছেন বেতন-ভাতা!

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার বড় মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা নাজমা বেগম প্রায় ৫ বছর যাবৎ কর্মস্থলে অনুপস্থিত থেকেই বেতন-ভাতা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে খোঁজ নিতে স্কুলে রবিরার গেলে ওই শিক্ষিকার অবস্থান নিশ্চিত করতে পারেনি সহকর্মি শিক্ষকরা। কোন রকম প্রত্যায়ন পত্র বা মাসিক রিপোর্টও জমা দেয়নি তাদের কাছে। হাজিরা খাতায় লেখা আছে বোরহানউদ্দিনে ডেপুটেসনে। ...

১২ সেপ্টেম্বর লন্ডনে জনসম্মুখে আসছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেড় মাস ধরে লন্ডনে অবস্থান করলেও এখন পর্যন্ত কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। এমনকি দলীয় নেতাদেরও সাক্ষাৎ দেননি তিনি। তবে এবারই প্রথম লন্ডনে অবস্থানকালীন সময়ে কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বর দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লন্ডনের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন বিএনপির ...