১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৪

সদ্য সংবাদ

চাঁদ দেখা সাপেক্ষ ২ সেপ্টেম্বর ঈদ উল আযহা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই হিসেবে ২ সেপ্টেম্বর ঈদ উল আযহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আবদুর রহমান স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সব আবহাওয়া পর্যবেক্ষণাগারকে আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০১৭ তারিখে ১৪৩৮ হিজরী সনের জিলহজ্ব মাসের নতুন চাঁদের ...

টাঙ্গাইলে পানিবন্দি ৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যমুনায় পানি অনেকটা কমলেও জেলার অভ্যন্তরে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভার সোয়া ৪ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, ঔষধ ও গো খাদ্য সংকট। খেটে খাওয়া পরিবারের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে অনেক পরিবারের মানুষ। বানভাসীদের মাঝে পানিবাহিত নানা রোগ দেখা ...

রায় বাতিলে ৪ দিনের আল্টিমেটাম আওয়ামী আইনজীবী পরিষদের

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে দেয়া কিছু বক্তব্যকে ‘অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক’ উল্লেখ করে তা বাতিলের দাবি করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আজ রোববার বেলা একটায় এ দাবিতে সমাবেশ আয়োজন করে সংগঠনটি। সেখানে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব ফজলে নূর তাপস বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে রায়ে ‘অপ্রাসঙ্গিক যে বক্তব্যগুলো রাখা হয়েছে,’ সেগুলো সুয়োমোটো ...

দলে ফিরলেন মুমিনুল হক

অনলাইন ডেস্ক: সকল জল্পনা কল্পনার পর অস্টেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন মুুমিনুল হক। রোববার বিকালে মোসাদ্দেক হোসেন সৈকতের স্থানে দলে ঢুকেছেন মুমিনুল।চোঁখের ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক। আর তাতেই কপাল খুলল মুমিনুলের। দলে ঢুকেছেন তিনি। এর আগে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের হওয়া শর্তেও দুটি টেস্টে খারাপ করার কারণে তাকে বাদ দিয়ে দল ...

ফসল ঘরে তোলার আগ পর্যন্ত বন্যা দুর্গতরা ত্রাণ পাবেন : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের বন্যা দুর্গতদের আশ্বস্থ করে বলেছেন, তারা নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আগামী তিন মাস ত্রাণ সমগ্রী পাবেন। প্রধানমন্ত্রী বলেন, বন্যা দুর্গতদের নতুন ফসল ঘরে তোলার আগ পর্যন্ত আগামী তিন মাস খাদ্য সাহায্য চলবে। দুর্গতরা সবাই যেন খাদ্য সহায়তা পেতে পারে সেজন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। ১০ টাকা কেজি ...

কারাবন্দী নেতাদের মুক্তি দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহার আগেই জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন দলটির আমির মকবুল আহমাদ। আজ শনিবার এক বিবৃতিতে বলেন, মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, আল্লামা দেলাওয়ার ...

পোশাক শ্রমিকরা বোনাস পাবে ২৮ আগস্টের আগে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ আগস্ট থেকে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি শুরু এবং এর আগে উৎসব ভাতা (বোনাস) পরিশোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার সচিবালয়ে ঈদুল আজহার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যানজট নিরসনে গার্মেন্টস শ্রমিকদের ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে। এর আগে ...

প্রধান বিচারপতির নয়, দেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগ চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগ নয়, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। রোববার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। দেশের প্রকৃত বানভাসিরা ত্রাণ পাচ্ছে না উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, অথচ আওয়ামী লীগ নেতাদের ত্রাণ কার্যক্রম ...

শ্রমিকদের ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে ছুটি শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ আগস্ট থেকে সকল গার্মেন্টস শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও প্রাসঙ্গিক’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৮ আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের পোশাক কারখানাগুলোতে ছুটি ...

ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদের ছুটির ৩ দিন মহাসড়কে কোনও ভারি যানবাহন চলাচল করতে পারবে না। তবে জরুরি সেবাদানকারী যানবাহন ও কোরবানির পশু বোঝাই ট্রাক ও যানবাহন চলাচল করতে পারবে বলে জানিছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটির ৩ দিন মহাসড়কে ট্রাক, লরি, ...