টেকনাফ প্রতিনিধি: শনিবার রাত ১০টায় টেকনাফে আনা হয় মিয়ানমারের সিটওয়ে শহরে (আকিয়াব) বাংলাদেশ ক্যনসুলেট জেনারেল অফিসে নিয়োজিত কর্মকর্তা মো: হোসাইনের (৪৫) লাশ। পুলিশ পরে সেখানে মৃত্যের স্ত্রীর কাছে লাশটি হস্তান্তর করে । এর আগে রাত ৯টায় বিজিবি ২ ব্যাটলিয়ানের সদর বিওপি কমান্ডার সুবেদার মো: ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে গিয়ে তার লাশ মিয়ানমার কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ ...
সদ্য সংবাদ
প্রধান বিচারপতিকে ভূতে পেয়েছে: যুবলীগ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী মন্তব্য করেছেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনা করে প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘ভূতে পেয়েছে’। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন বিচারপতি থেকে রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে বসেই ভগবান থেকে ভূতে পরিণত হয়েছিলেন। একইভাবে প্রধান বিচারপতি ...
টাঙ্গাইলে কমতে শুরু করেছে বন্যার পানি
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বন্যার পানি কমতে শুরু করেছে। শনিবার পর্যন্ত বিপদসীমার ৮১ সেন্টিমিটার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড পানির প্রবল স্রোতে এখনো জেলার বেশ কয়েকটি বাঁধের লিকেজ মেরামতের কাজ করছে । বন্যা জেলার ৬টি উপজেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। দুর্গত এলাকায় বিভিন্ন প্রকার পানিবাহিত এবং চর্ম রোগ দেখা দিচ্ছে। বন্যা পানিতে ডুবে ...
মানিকগঞ্জে প্লাবিত নিম্নাঞ্চল
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। জেলার সবক’টি নদীর পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরির্বতিত রয়েছে। এতে এখনও কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে । রোববার পর্যন্ত যমুনার পানিতে ৭টি উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ভেঙে গেছে। এতে এলাকার শত শত একর ফসলি জমি ও অসংখ্য ...
ফের অপারেশন থিয়েটারে মুক্তামনি
নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগে বিরল রোগে আক্রান্ত হওয়া সাতক্ষীরার কিশোরী মুক্তামনির হাতের ড্রেসিং অপারেশন করার জন্য ফের তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। এবার মুক্তামনির হাতের দ্বিতীয় দফা ড্রেসিং করা হবে। রোববার সকাল সাড়ে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে বলে জানান, হাসপাতালের বার্ন ও প্লাস্টিক ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। সাতক্ষীরার সদর ...
আগামী ১০ বছরে ৩ গুণ বেড়ে যাবে গ্যাসের দাম
নিজস্ব প্রতিবেদক: আগামী দশ বছরে তিনগুণ বেড়ে যাবে গ্যাসের দাম। বিষয়টি বিবেচনায় রেখে এখন থেকেই প্রাইসিংয়ের বিষয়ে কৌশল নির্ধারণ করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। আজ শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম। তামিম বলেন, গ্যাসের দাম বেড়ে গেলে বিদ্যুতের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। হঠাৎ করে সমন্বয় করতে ...
বন্যা ও জোয়ারের পনিতে মতলব ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বন্যার পানি ও জোয়ারের পনিতে মতলব ফেরি চলাচল বন্ধ। ভাটায় ফেরি চলাচল। ধনাগোদা নদীতে বন্যা ও জোয়ারের পানিতে দু’পাড়ের গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ। ভাটায় ঝুকি নিয়েই যানচলাচল। নদীর দু’পাড়ে তীব্র যানজট। জনর্দূভোগ চরমে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পযর্ন্ত ফেরি বন্ধ ছিল। ভাটায় কিছুটা পানি কমলে চালকদের বিশেষ অনুরোধে অতি ঝুকি নিয়েই ক’টি গাড়ি পারাপার। শনিবার সকালে ...
শেরপুরে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে ২শ পিস ইয়াবাসহ আব্দুল আল মামুন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে শহরের বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পাশ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দী গ্রামের গোলাম হোসেনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই এলাহীর নেতৃত্বে শুক্রবার রাতে শ্রীবরদী শহরের বটতলা বাজার নামকস্থানে অভিযান চালায়। এসময় আব্দুল আল ...
শেরপুরে বন্যার্তদের হাহাকার ত্রাণের জন্য
নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। জেলার পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে বন্যার্তদের মাঝে ত্রাণের জন্য হাহাকার চলছে। জনপ্রতিনিধিরা জানিয়েছে- সরকারিভাবে যতটুকু ত্রাণ দেওয়া হচ্ছে, তা অত্যন্ত অপ্রতুল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বন্যার্তরা দিনব্যাপী নদীর তীরে এবং উঁচু স্থানে বা পানির মধ্যে দাঁড়িয়ে থাকছে ত্রাণের আশায়। কোন একটি নৌকা বা ট্রলার দেখলেই পানি ভেঙ্গে ছুটে ...
ব্যবসায়ীর স্বার্থে সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হলো
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কমিটির গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ মন্তব্য করেছেন সরকারদলীয় গুটিকয়েক ব্যক্তি ও ব্যবসায়ীর স্বার্থে সুন্দরবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও পশুর রিভার ওয়াটার কিপার নামে এক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘সুন্দরবনের পাশে উন্নয়নের নামে মানুষকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর