১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

সদ্য সংবাদ

বিমানের একটি ভুলের মাশুল সাড়ে চারশ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: মিশরের ইজিপ্ট এয়ার থেকে মান ও কার্যক্ষমতা যাচাই না করে লিজে আনা হয় দুটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ। গত ডিসেম্বর থেকে বিমান বন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে এর একটি পড়ে আছে। ফলে চলতি বছরের মার্চ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের  ৩০৫ কোটি ৩৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। বিমানকে চুক্তির শর্ত মোতাবেক ২০১৯ সালের মার্চ পর্যন্ত বাকি ২৮ মাস ...

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: কোরবানির পশুর চামড়ার সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪০ থেকে টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হবে। চামড়া ব্যবসায়ী ও ...

বিচার বিভাগ সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আজকের বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তোফায়েল আহমদ বলেন, ষোড়শ সংশোধনী রায়ের মাধ্যমে আমাদের জাতীয় সংসদকে ছোট করা হয়েছে। জনগণের সকল ক্ষমতার অধিকারী হলো জাতীয় সংসদ। এই ...

ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে ধমক দিয়েছেন: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাসায় গিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ধমক দিয়ে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য স্বেচ্ছাসেবক দলের ত্রাণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে সরকার ষোড়শ সংশোধনী নিয়ে ...

সুযোগ থাকলে সিনহার বিরুদ্ধে মামলা করব: মাইজভাণ্ডারী

নিজস্ব প্রতিবেদক: সুযোগ থাকলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে দেয়া বক্তব্যে ‘প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন’  উল্লেখ করে তিনি সিনহাকে ক্ষমা প্রার্থনাপূর্বক পদত্যাগ করার আহ্বান জানান। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নজিবুল বশর এসব কথা বলেন। ...

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: আদালত গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকার ২ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- ওয়াসিম আক্তার ওরফে তারেক, রাশেদ, মো. ইউসুফ, শেখ ফরিদ, জাহাঙ্গীর, আবু বকর, ইয়াহিয়া, শফিকুর রহমান, আব্দুল হাই ও আব্দুল রব। ...

বোস্টনে বর্ণবাদবিরোধীদের বিক্ষোভে কোণঠাসা শ্বেতাঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে উগ্র ডানপন্থীদের একটি সমাবেশের বিরুদ্ধে বর্ণবাদবিরোধী বহু মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীরা সংখ্যায় এত বেশি ছিল এবং তাদের শ্লোগানের এত তীব্রতা ছিল যে ডানপন্থীরা তাদের ডাকা সমাবেশটি আগেভাগেই শেষ করে দিতে বাধ্য হয়। হাতে গোনা ওই কয়েকজন উগ্র ডানপন্থীকে পরে পুলিশ পাহারায় সরিয়ে নেয়া হয়। এক সপ্তাহ আগের শার্লটসভিলের ঘটনাপ্রবাহ যাতে এখানে পুনরাবৃত্তি না হয়, সে ...

প্রধান বিচারপতি অ্যাটর্নিকে স্মরণ করিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থা

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পাকিস্তান সুপ্রিমকোর্ট কর্তৃক দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার কথা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে স্মরণ করিয়ে দিলেন। রোববার অধস্তন আদালতের বিচারকদের চাকরিবিধি গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত শুনানিকালে প্রধান বিচারপতি এ কথা স্মরণ করিয়ে দেন। প্রধান বিচারপতি বলেন, আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা ...

মাহমুদুল্লাহ সিপিএল খেলতে যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দলে জায়গা না পাওয়ায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল জ্যামাইকা তালওয়াস মাহমুদুল্লাহ রিয়াদকে ডেকেছে। বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান সেই ডাকে সাড়া দিয়েছেন। বিসিবি থেকে অনাপত্তিপত্র পেলে মঙ্গলবারই তিনি উড়াল দেবেন। এবার সাকিব আল হাসান সিপিএলে জ্যামাইকা তালওয়াসের হয়ে খেলে এসেছেন। মেহেদী হাসান মিরাজ ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সিপিএল খেলতে গিয়েছিলেন। তামিম ইকবালও সিপিএলের ...

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮১ জন গ্রেপ্তার হয়েছেন। শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এই অভিযান চালায়। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান (জনসংযোগ) জানান, বিগত ২৪ ঘণ্টার এই অভিযানে ১৮৪২ পিস ইয়াবা, ৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৩৪১ পুরিয়া হেরোইন, ৩৫ লিটার বিদেশি মদ ...