নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদপত্রে ছবির নির্দেশিকা যারা মানেনি তাদের তা সংশোধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। অনলাইনেই ছবি সংশোধন করতে পারবে ভর্তিচ্ছুরা। এজন্য তাদের আবার ভর্তি ফি জমা দিতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ভর্তি নির্দেশিকা অনুযায়ী, সকল আবেদনকারীকে ভর্তি আবেদনের সঙ্গে সংযুক্ত ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া বাঞ্ছনীয় ছিল। এক্ষেত্রে ...
সদ্য সংবাদ
হজযাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে হজ্বে পাঠানোর নির্দেশ : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: অব্যবস্থাপনার কারণে আটকে পড়া হজযাত্রীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হজ অব্যবস্থাপনায় জড়িদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে পৃথক দুটি রুল জারি করেছেন আদালত। রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত ...
চট্টগ্রামে লরিচাপায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কনটেইনারবাহী একটি লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ রোববার সকালে বন্দর এলাকায় নিমতলা-হালিশহর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মঈনুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী একটি ...
বগুড়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাজারে বেড়েছে কাঁচা জিনিসপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন গুড়ি গুড়ি বা মুষলধারে বৃষ্টি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেল থেকে বগুড়ায় কখনও একটানা আবার কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে শহরের অনেক নিচু এলাকা তলিয়ে ...
প্রধান বিচারপতির বাসায় ওবায়দুল কাদের: উদ্বিগ্ন বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যাওয়ার ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। তিনি রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, একটি পত্রিকার নিউজে দেখেছি আওয়ামী লীগের ...
হিমাচলে ৫০ জন নিহতের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: ভারতের হিমাচল প্রদেশে পথ ধসে দু’টি যাত্রী বোঝাই বাস খাদে পড়ে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মাণ্ডির কোটরূপী এলাকায় শনিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিবেদনে বলা হয়, টানা বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে গভীর রাতে যাত্রী বোঝাই দুটি বাস খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা এখনও পর্যন্ত ৬ জনের মরদেহের সন্ধান পেয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৫০ ...
বিচারপতি খায়রুল হককে ক্ষমা চাইতে নোটিশ
নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার বক্তব্য সম্পর্কে ক্ষমা চাইতে নোটিশ দেওয়া হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ওই বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী বিএম সুলতান মাহমুদ রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান। পরে তিনি জানান, গত ৯ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোনীর রায় নিয়ে আইন ...
মুক্তামনি স্বাভাবিক খাবার খেয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। শনিবার সকালে অস্ত্রোপচারের পর প্রায় ২৪ ঘণ্টা কেটে গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সবদিক বিবেচনা করে জানিয়েছেন মুক্তামনি সুস্থ রয়েছে। তিনিরোববার সকালে মুক্তামনিকে দেখে আইসিইউ থেকে বেরিয়ে একথা জানান। সামন্ত লাল বলেন, ‘মুক্তামনি সুস্থ আছে। ...
সোম ও মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে ডিএসই ও সিএসইতে লেনদেন হবে তিন কার্যদিবস। জন্মষ্ঠমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টানা দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। দুই দিন সরকারি ছুটি থাকায় উভয় বাজারে লেনদেন হবে তিন কার্যদিবস। স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১৪ আগস্ট জন্মষ্ঠমী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের ...
শাহজিবাজারের সাবসিডিয়ারি বিদ্যুতকেন্দ্রের অনুমোদন পেল
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড নতুন বিদ্যুতকেন্দ্র স্থাপনের অনুমোদনপত্র পেয়েছে। গত ১০ আগস্ট বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ড (বিপিডিবি) মিডল্যান্ড পাওয়ারের বরাবর লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান মিডল্যান্ড পাওয়ার লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর