১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:১৪

সদ্য সংবাদ

বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বিশেষ বার্তায় এ কথা জানানো হয়েছে। বিশেষ বার্তায় বলা হয়, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ...

‘খানা-খন্দে পরিবহন ব্যবসায় ধস

নিজস্ব প্রতিবেদক: মালিকরা ট্রাক ও কাভার্ডভ্যানের প্রায় ৮০ ভাগই ব্যাংক ঋণ নিয়ে রাস্তায় নামান। আর এখান থেকে যে আয় হয় তা দিয়ে ঋণ শোধ করতে হয়, ড্রাইভার-হেলপারের বেতন দেওয়া হয়। মালিক পক্ষকেও এ দিয়ে সংসার চালাতে হয়। পরিবহন মালিকরা জানালেন সড়ক-মহাসড়কের খানা-খন্দে যেভাবে গাড়ি বিকল হওয়া শুরু হয়েছে তাতে ব্যবসা বন্ধ হওয়ার আর বেশিদিন বাকি নাই। তারপর আবার ব্যাংকের লোকজন ...

রাজধানীতে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডা পোষ্ট অফিস গলির সামনের রাস্তা থেকে রুস্তম আলী (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার ভোড় ৫টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। নিহত রুস্তম জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার ঢাকরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বাড্ডা থানার ...

ইংল্যান্ডের বাটলার কুমিল্লায়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে জস বাটলার মাঠ মাতাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে। বাটলার এবারই প্রথম বিপিএলে খেলবেন। পুরো আসরেই কুমিল্লা পাচ্ছে এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে। বাটলার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮৫টি , যার ব্যাট হাতে মাঠে নেমেছেন ১৬৫ টিতেই। ২৮.৭৭ গড়ে সেখানে তার রান ৩৭১২। বাটলার বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ...

নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আদালত নারায়ণগঞ্জের আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলায় একমাত্র আসামি মাহফুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন । নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে  আদালত আলোচিত এ হত্যা মামলার রায় দেন। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাহফুজকে আদালতে হাজির করা হয়। এর আগে ৩০ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত একমাত্র আসামি ভাগ্নে ...

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে ইডেনের দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার রাতে আজিমপুর সংলগ্ন পলাশী মোড়ে শ্লীলতাহানি ও নির্যাতনের এ ঘটনা ঘটে। চকবাজার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন শ্লীলতাহানির শিকার দুইজন। চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে চকবাজার থানার ডিউটি ...

মিরপুরে গ্যাস থাকবে না ১০ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেট্রোরেলের কাজ চলার কারণে আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মিরপুর ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস থাকবে না। যেসব এলাকায় গ্যাস থাকবে না তার মধ্যে রয়েছে মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, ...

দুর্নীতির অভিযোগ তদন্তে অসহযোগিতা করলে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ  জানিয়েছেন দুর্নীতির অভিযোগ তদন্তে যারা সহযোগিতা করবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি রোববার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক, পরিচালক ও মহাপরিচালকদের সঙ্গে জরুরি সভায় কর্মকর্তাদের উদ্দেশেএ কথা বলেন। তিনি কর্মকর্তাদের বলেছেন, তদন্ত বা অনুসন্ধানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অনুসন্ধান বা তদন্ত ...

উত্তর কোরিয়াকে নিরস্ত্র করতে বিশ্ব ঐক্যবদ্ধ: টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সোমবার বলেন উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপের লক্ষে নিরাপত্তা পরিষদের ভোট এটাই দেখিয়েছে যে কোরীয় উপদ্বীপকে নিরস্ত্র করতে বিশ্ব ঐক্যবদ্ধ। ম্যানিলায় নিরাপত্তা ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের টিলারসন বলেন, ‘সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে চাইলে কিম জং উন সরকারকে অবশ্যই ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে।’ দৈনিকদেশজনতা/ আই সি

ইরাকে কয়েক দফা বিমান হামলায় নিহত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের শিরাকাত শহরের কাছে কয়েক দফা বিমান হামলায় জঙ্গি সংগঠন আইএসের ১৭০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের এক বিবৃতিতে থেকে জানা যায়, রাজধানী বাগদাদ থেকে ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাসনেই আসকারি এলাকায় ইসলামিক স্টেট গোষ্ঠীর ওপর ইরাকি সেনাবাহিনীর কয়েক দফা কার্যকর বিমান হামলায় ১৭০ জনের বেশি জঙ্গি নিহত ...