১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

সদ্য সংবাদ

১২০ মিলিয়ন ইউরো দিয়ে কৌতিনয়োকে দলে নিতে চায় বার্সা!

স্পোর্টস ডেস্ক: নেইমারের জায়গা পূরণ করতে হবে। কাকে নেওয়া যায়, এই প্রশ্নে বার্সেলোনা টিম ম্যানেজমেন্টের যেন নাওয়া খাওয়া হারাম। আলোচনায় কয়েকজন আছেন। এরমধ্যে ব্রিটেনের গণমাধ্যম ডেইলি স্টার নতুন খবর দিয়েছে। কাতালানদের নজর নাকি আরেক ব্রাজিলিয়ানের দিকেই। তারা লিভারপুর তারকা ফিলিপ কৌতিনিয়োকে দলে টানতে ১২০ মিলিয়ন ইউরোও খরচ করতে প্রস্তুত। বিশাল অঙ্কে নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সেলোনার একাউন্টও আপাতত বেশ ভারি। ...

নাইজেরিয়ায় গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ জানিয়েছে দক্ষিণ নাইজেরিয়ায় এক গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বিবিসির সংবাদে প্রকাশ থেকে জানা যায়, ওনিটশা শহরের কাছাকাছি ওযুবুলু এলাকায়র এক গির্জাতে সকালের প্রার্থনায় এ হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্য আরও বাড়তে পারে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা পাঁচ ...

ভেনিজুয়েলায় সেনাঘাঁটিতে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভেনিজুয়েলায় সেনা ঘাঁটিতে হামলায় জড়িত সন্ত্রাসীদের খোঁজে দেশটির নিরাপত্তাবাহিনী অভিযান চালাচ্ছে। টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, হামলার পর ১০ সন্ত্রাসী অস্ত্রসহ পালিয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রোববার ২০ জনের একটি দল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভেলিনসিয়ায় সেনাঘাঁটিতে হামলা চালায়। এরপর সেনাবাহিনীর সদস্যরা আক্রমণ প্রতিহত করলে দু’জন নিহত ও একজন আহত হন। এ সময় সেনাসদস্যরা ৭ হামলাকারীকেও গ্রেফতার ...

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক: নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযানকালে ১১০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জানায়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নড়াইল সদর থানায় পাঁচ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জন, লোহাগড়া থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জন, কালিয়া ...

ডিবির হাতে ৫ ‘ভুয়া ডিবি’ আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। ডিবি সোমবার সকালে গণমাধ্যমকে পাঠানো এসএমএসে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার রাতে তাদের আটক করা হয়েছে। এ সময় ভুয়া ডিবি চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকার, অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়েছে। দৈনিকদেশজনতা/ ...

পঞ্চগড়ে বৃষ্টির অভাবে আমন চাষ ব্যাহত

পঞ্চগড় প্রতিনিধি: ভৌগোলিক কারণে পঞ্চগড় হিমালয়ের পাদদেশের জেলা।  বালি ও পাথরের আধিক্য স্বভাবতই বেশিএ জেলার মাটিতে । সে কারণে পানি ধারণ ক্ষমতা কম। দেশের বেশকিছু অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে তখন দেশের সর্ব উত্তরের জেলায় আবহাওয়া পূর্বাভাসের উল্টোটাই ঘটছে। এই জেলায় ভরা বর্ষাতেও বৃষ্টির দেখা নেই। গত ১৫ দিন ধরে বৃষ্টিপাত শূন্য খরার প্রভাব পড়েছে রোপা আমন চাষাবাদে। দিনপঞ্জি অনুযায়ী আষাঢ়-শ্রাবণ ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৮৩

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে জামায়াতের দুই কর্মীসহ আটক করা হয়েছে ৮৩ জনকে। এ সময় উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১৩০ পিস ভারতীয় শাড়ি, ৪৬৭ থান কাপড়, ২৬ পিস ইয়াবা, ৬ বোতল ফেন্সিডিল ও ৮৫ গ্রাম গাঁজা। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ...

বিএনপি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরোকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তার স্ত্রী জেন্নিয়া সুলতানা অন্তরা অভিযোগ করেন রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হাড়িখালীর নিজ বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়। তবে  পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। জেন্নিয়া সুলতানা বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাড়িখালীর বাসায় সাদা পোশাকে চার ব্যক্তি আসেন। নিজেদের ডিবি পুলিশ ...

পীরগাছা উপজেলার শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকাবাসিরা নিজ নিজ উদ্দ্যোগে রক্ষা করার উদ্যাগ

মো: গোলাম আযম সরকার ,রংপুর: পীরগাছা উপজেলার শিবদেব চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে নিয়ে একটি প্রতিবেদ প্রকাশিত হয়, প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিক- উজ-জামান, উপজেলা প্রকৌশলী মো: নুরুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: ইয়াকুবুল আজাদ , ইউ,পি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ। এসময় তারা বিদ্যালয় টির অবস্থা দেখে আবেগে আবেগপ্লুট হোন। এদিকে ছাওলা সরকারি ...

দিনাজপুরে ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনের অবহেলার অভিযোগ

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: চলমান ভোটার হালনাগাদ কাজে দিনাজপুর নির্বাচন কমিশন কার্য্যালয়ের দায়িত্ব অবহেলার অভিযোগে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে রবিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন িিদনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের তত্বাবধানে সারাদেশব্যাপী ভোটার হালনাগাদের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমার ৫নং ওর্য়াডেও ভোটার হালনাগাদের ...