১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

সদ্য সংবাদ

মানবপাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ানসহ আটক ৯ জন

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও মানব পাচারের অভিযোগে ৪ নাইজেরিয়ান নাগরিকসহ ৯ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি)। বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি কতিপয় অপরাধীর যোগসাজসে দেশে প্রতারণা ও মানব পাচার করা হচ্ছে। একাধিক অভিযানের মাধ্যমে ...

মিরপুরে গ্যাস থাকবে না ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ গ্যাস সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাগ গ্যাস কর্তৃপক্ষ। নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ...

রাজবাড়ীতে শিক্ষকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক- কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি সাঈদা খানম, সাধারণ সম্পাদক ...

বেনাপোলে সোনার বারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারের সময় বেনাপোল থেকে ৪০০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুই পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বুধবার দুই স্বর্ণপাচারকারী পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলো- মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মল্লিকপুর গ্রামের আরিফুল ইসলাম (৩৪) ও নারায়নগঞ্জ জেলার চরশাহারা এলাকার আল রশিদ হারুন (৫০)। তাদের পাসপোর্ট নং-বিপি- ০৩৩৭০৩৫ ও বিএফ-০৮০৪২৯৭। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী রাজস্ব ...

নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় প্রচার-প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নির্বাচনী হাওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে তাদের প্রচারণা শুরু করেছেন। সভা-সমাবেশ, শুভেচ্ছা বিনিময়, সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মাধ্যমে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তারা। ঈদের শুভেচ্ছা জানিয়ে এসব প্রার্থীর ইতিমধ্যে নির্বাচনী এলাকার গুররুত্বপূর্ণ স্থানে, সড়কের মোড়ে, বিদ্যুতের খুঁটিতে ডিজিটাল শুভেচ্ছা পোস্টার ...

দিনাজপুরের হিলি স্থল বন্দরে ৩ গুণ বেশি রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এ প্রায় ২ বছর ধরে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন বন্ধ থাকায় এবং দেশে চাল আমদানি বেড়ে যাওয়ার সুবাদে অবশেষে গত অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশী রাজস্ব আদায় করতে পেরেছে দিনাজপুরের হিলি স্থল বন্দর। এর আগে কয়েক বছর থেকে রাজস্ব আদায়ে নির্ধরিত লক্ষ্যমাত্রার কাছেই ভিড়তে পারেনি ...

প্রথম দিনেই চালকের আসনে ভারত

অনলাইন ডেস্ক: ওপেনার শিখর ধাওয়ান ও চেতেশ্বর পূজারার জোড়া সেঞ্চুরিতে গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে প্রথম দিনই বড় সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী ভারত। ধাওয়ানের ১৯০ ও পূজারার অপরাজিত ১৪৪ রানের কল্যাণে ৯০ ওভারে ৩ উইকেটে ৩৯৯ রানের সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে শুরুটা ...

ইসরাইলি হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে দখলদার ইসরাইলিদের বাধা প্রদান এবং মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে ডা. শফিক বলেন, মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদে ...

কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক আবিদা ইসলামকে কোরিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কূটনৈতিক পেশায় তিনি ডেপুটি হাইকমিশনার হিসাবে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তা যুক্তরাজ্যের লন্ডন, শ্রীলঙ্কার কলম্বো এবং বেলজিয়ামের ব্রাসেলস-এ বাংলাদেশ দূতাবাসে ...

শাহজাদপুর পৌর এলাকায় স্থায়ী জলাবদ্ধতা: জনদূর্ভোগ

এম,এ,জাফর লিটন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার রূপপুর নতুন পাড়া মহল্লার ২ স্থানে পৌর মার্কেটের দুই স্থানে ,নতুনমাটি, সাহাপাড়া, দরগাহপাড়া কবরস্থান সংলগ্ন, রামবাড়ী এলাকায় পানি নিষ্কাষণের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে গত প্রায় ১ যুগ ধরে ওই চরম দুরাবস্থা বিরাজ করায় ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের নীরব ভূমিকায় ...