বিনোদন প্রতিবেদক : মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভুগেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে ...
সদ্য সংবাদ
মালয়েশিয়ায় আটক ১২০০ বাংলাদেশি
দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ায় ধরপাকড় অভিযান শুরু হওয়ার পর প্রায় ১২০০ বাংলাদেশি আটক হয়েছেন। সরকার তাদের ব্যাপারে ভাবছে। পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এ ছাড়া মালিকেরা চাইলে অবৈধদের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনঃনিয়োগ করতে পারবেন। এতে তারা ফের কাজের সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান। দৈনিকদেশজনতা/এন এইচ
সারাদেশে অবৈধ বয়লার বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প প্রতিষ্ঠানে (গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানে) ব্যবহৃত রেজিস্ট্রারবিহীন বয়লার ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার আদালতের লিখিত ...
ঘুষের টাকাসহ প্রধান প্রকৌশলী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। মঙ্গলবার নৌ পরিবহন দফতরে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।তিনি বলেন, বেলা দুইটার দিকে বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়। ঘুষ গ্রহণের ঘটনায় ...
পুলিশ সার্জেন্টকে মারধরে জবির ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: পুলিশ সার্জেন্টকে মারধরের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে হামলার শিকার সার্জেন্ট কাওসার হামিদ বাদী হয়ে অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে যা বলা হয়- ‘আমি (সার্জেন্ট কাওসার হামিদ) ১৭ জুলাই সোমবার বেলা ২টা থেকে ...
প্রাথমিক সমাপনী শুরু ১৯ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর ...
মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় বড় ধরণের পরিবর্তন আসতে পারে। তবে উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির খবরটি সম্পূর্ণ গুজব। এ কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ জুলাই) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রিসভায় রদবদল আসবে ...
কুমিল্লায় তামিমের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি হিরো ফখর-হাসান
স্পোর্টস ডেস্ক: গতবারের আগেরবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের কুমিল্লা গতবারের আসরে ভালো করতে পারেনি মোটে। আর এবার মাশরাফি ছেড়েছেন হাই-প্রোফাইল দলটি। আর কুমিল্লা নিজেদের গুছিয়ে নিতে গেলবার দল ছাড়া কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে আগেই দলে ফিরিয়েছে। এবার চিটাগং ভাইকিংসের ঘরের ছেলে দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে ...
পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৫ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার সকাল থেকে দফায় দফায় ক্যাম্পাসে দুই গ্রপের ধাওয়া-পাল্টাধাওয়া ও বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুরের অপরাধে তাদের বহিষ্কার করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ...
ভারতীয় জওয়ান গুলি করে মারলো তার কমান্ডার মেজরকে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় এক জওয়ান গুলি করে মেরে ফেলেছে তার কমান্ডিং অফিসার (মেজর) কে। ভারতে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন পাওয়ার পর সেটি বাজেয়াপ্ত করায় মেজরকে সে গুলি করে। দেশটির জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ৮ নং রাষ্ট্রীয় রাইফেলস এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনাবাহিনীর ৭১তম রেজিমেন্টের মেজর শিখর থাপারের। দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কর্তব্যরত জওয়ানদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর