১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৪

সদ্য সংবাদ

আশুলিয়ায় বাস উল্টে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার নবীনগরে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের ...

বরিশালে মাদক পাচারকারীর জেল

নিজস্ব প্রতিবেদক: মাদক বহনের অপরাধ প্রমাণিত হওয়ায় তিন পাচারকারীকে সাত বছর করে কারাদন্ড  দিয়েছে আদালত। এছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড  দেয়া হয়েছে। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নতকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন ।  দন্ডিতরা হলো নড়াইল মিরাপাড়া গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে শামীম ওরফে মেহেদি হাসান, যশোর কিসমত ...

প্রথম হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে। প্রথম ফ্লাইটের ৪১৬ হজযাত্রীর পাসপোর্ট, ভিসা পরিচয়পত্র ও ল্যান্ডিং কার্ড হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) ও পরিচালক বজলুল হক বিশ্বাস। বুধবার সকালে হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রথম ফ্লাইটের ...

নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ এনে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ওই বিবৃতিতে সিরীয় সরকার এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের বিষয়েও সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ...

দুলুকে দেখতে হাসপাতালে মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ররাজশাহী বিভাগীয় সাংগঠনিকসম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং ২০দলীয়জোটের শরিক খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মো: ইসহাকেরস্বাস্থ্যেরখবরনিয়েছেনবিএনপিমহাসচিবমির্জাফখরুলইসলামআলমগীর। তিনি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের শারীরিক অবস্থার খবর নেন। এরপর রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দেখতে যান মির্জা ফখরুল। ...

বড়লেখায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে অনেকে বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক: হাকালুকি হাওরপাড়ের বড়লেখায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণে চলছে চরম সমন্বয়হীনতা। বিশেষ করে বে-সরকারি সংস্থা, সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগের ত্রাণ বিতরণে যোগাযোগ সুবিধাকেই প্রাধান্য দেয়া হচ্ছে। এতে ঘুরে ফিরে একই এলাকার দুর্গত লোকজন উপকৃত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষজন অতিদরিদ্র হওয়া স্বত্ত্বেও একবারও ত্রাণ পাচ্ছে না। সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণের ব্যবস্থা নিলে দুর্গত সকলেই কিছু না কিছু খাদ্য ...

নারী সদস্য বাড়াতে ইসির শর্তে ক্ষোভ প্রকাশ ইসলামী দলের

নিজস্ব প্রতিবেদক: দলে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য বাড়াতে নির্বাচন কমিশনের শর্তে ক্ষোভ প্রকাশ করেছেন নিবন্ধিত ইসলামী দলের নেতারা। এরকম ১১টি ইসলামী দল ইসির চিঠি পেয়ে দিশেহারা দলগুলো। এমনকি নিবন্ধন হারানোর ভয়েও আছেন তারা। তাই এই ধরনের বিধি না রাখার পক্ষে অবস্থান নিয়েছেন অনেকে। ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ ...

না’গঞ্জের ৪৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে দেওভোগ পানি ট্যাংকি এলাকায় অবস্থিত ২৮নং আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন শিক্ষার্থীদের হাতে ব্যাগসহ শিক্ষা সামগ্রী তুলে দেন। এসময় শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠেন। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ...

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ল্যাংড়া কালাম ফেনীর সোনাগাজীর বাসিন্দা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, র‌্যাবের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলিবিনিময় হয়। এসময় আহত অবস্থায় একজনকে উদ্ধার ...

কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শিল্প–সাহিত্য ডেস্ক: বাংলা সাহিত্যের খ্যাতিমান কথাশিল্পী, চলচ্চিত্র ও নাট্যকার নির্মাতা হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১২ সালের এইদিনে সৃষ্টিশীল ও জনপ্রিয় এই লেখক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে কথাশিল্পী হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে নুহাশ পল্লীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও প্রকাশকরা নুহাশ পল্লীতে কথাশিল্পীকে শ্রদ্ধা জানাবেন এবং হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যালয়ে’ দোয়া মাহফিল ...