১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩৩

সদ্য সংবাদ

রাজশাহীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পবা ও পুঠিয়ায় এবং দুপুরে চারঘাটে এ ঘটনা ঘটে। পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি আক্তার ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে। সে সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। মৃত ...

শিশু ধর্ষণের পর ও হত্যার দায়ে যুবকের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় শিশু ঈশিতা খাতুন (৭) ধর্ষণ ও হত্যা মামলায় জাহিদ মণ্ডল নামে একজনের মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রেজা মোহাম্মদ আলমগীর হাসান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে মা লিপি খাতুনের সঙ্গে মাঠে ...

যানজটে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট: বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের লক্ষ্য অর্জনে ঢাকার আধুনিকায়ন প্রয়োজন। ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় যানজটের কারণে। বিগত ১০ বছরে যান চলাচলের গড় প্রতি নেমে এসেছে ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটার পর্যন্ত। যা পায়ে হেঁটে চলার গতি প্রতি ঘণ্টায় গড়ে ৫ কিলোমিটার । আর ঢাকার দু’মেয়র বলেছেন যে ঢাকাকে আধুনিকায়ন করতে হলে সবগুলো সেবা ...

হঠাৎ মুক্তামনির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: বিরল রোগে আক্রান্ত মুক্তামনির শারীরিক অবস্থা হঠাৎ করেই অবনতি হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানায় যে মঙ্গলবার তার জ্বর হয়। তাপমাত্রাও ছিল অনেক বেশি। আজ সকাল থেকে তার আক্রান্ত হাত থেকে রক্তক্ষরণ হচ্ছে। রক্তের প্লাটিলেটও কমে গেছে। যদিও আমরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা ...

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল-দুমকি সড়কের তালতলি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দু’জন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চালক আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার চরগরবদি ফেরিঘাট থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দুই যাত্রী লেবুখালী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি তালতলির বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ...

পিতা হত্যার আসামিকে স্ত্রীর জিম্মায় জামিন

নিজস্ব প্রতিবেদক: পিতা হত্যার মামলায় দীর্ঘ নয় বছর ধরে কারাবাসের পর স্ত্রীর জিম্মায় জামিন পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ছালেহ আহম্মদ ওরফে কালু।  বুধবার বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মিন্টু কুমার মন্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। পরে আইনজীবী মিন্টু কুমার মন্ডল ...

ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, শিগগিরই অনুমোদন পাওয়া চার্জশিট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ...

২০ দলের মহাসচিবদের বৈঠক রোববার

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক আহ্বান করা হয়েছে। রোববার সকাল ১১ টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে যে বৈঠকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে । দৈনিকদেশজনতা/ আই সি

সারাদেশ কারাগার, শেখ হাসিনা কারারক্ষক: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। আর এই কারাগারের কারারক্ষক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টায় ইসমাইল হোসেন সিরাজির ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দুদু বলেন, গত নির্বাচনে আমরা আন্দোলনে যেতে পারিনি। কারণ আমাদের কেন্দ্রীয় নেতারা কারাগারে ছিল। এখন আমরা বাইরে আছি। তবুও আন্দোলনে যেতে পারছিনা। কারণ প্রধানমন্ত্রী ...

বিতর্কিত হলে ইসি উৎখাতের আন্দোলন করুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন যদি বিতর্কিত হয় তাহলে নির্বাচন ও সহায়ক সরকারের দাবি আগে নির্বাচন কমিশন উৎখাতের আন্দোলন করতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে আলোচনার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত বললে এর জবাবে তথ্যমন্ত্রী এ পরামর্শ দেন। আপনারা ...