৯ই মে, ২০২৬ ইং | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

সারাদেশ কারাগার, শেখ হাসিনা কারারক্ষক: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। আর এই কারাগারের কারারক্ষক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টায় ইসমাইল হোসেন সিরাজির ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

দুদু বলেন, গত নির্বাচনে আমরা আন্দোলনে যেতে পারিনি। কারণ আমাদের কেন্দ্রীয় নেতারা কারাগারে ছিল। এখন আমরা বাইরে আছি। তবুও আন্দোলনে যেতে পারছিনা। কারণ প্রধানমন্ত্রী সারা দেশটাকে কারাগারে পরিণত করেছেন। যার কারারক্ষক তিনি নিজেই।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ