১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৩৭

সদ্য সংবাদ

নির্বাচন উপলক্ষে দেশের ২৩টি ইউনিয়নে ১৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের ২৩টি ইউনিয়নে ১৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের স্থগিত সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ৫ জুলাই বুধবার এবং ২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন উপলক্ষে আগামী ১৩ জুলাই বৃহস্পতিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ...

মধ্য আমেরিকার ব্লিজ শহরে এক বাংলাদেশি খুন

দৈনিক দেশজনতা ডেস্ক: মধ্য আমেরিকার ব্লিজ শহরে এক বাংলাদেশি খুন হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে ব্লিজ সিটির ওরেঞ্জ স্ট্রিটের বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই বাংলাদেশির নগ্ন মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আব্দুস সালাম নামের ওই বাংলাদেশি ব্লিজ শহরের ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা বলছেন, ব্লিজ সিটির বাসায় আব্দুস সালামের কোনো স্বজন নেই। ওরেঞ্জ স্ট্রিটের নোভেলো বাস টার্মিনালে তার একটি দোকান রয়েছে। ...

অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় ২০০০ বাংলাদেশি তুরস্কে আটক

দৈনিক দেশজনতা ডেস্ক: অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রায় ২০০০ বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে উদ্ধৃত করে সরকারি তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়, তুরস্ক হয়ে যেসব বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করছেন তাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসের তরফে এরইমধ্যে সতর্ক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান, লেবানন ও জর্ডানে বৈধভাবে ...

গেন্ডারিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগর এলাকায় একটি টিনসেট বাসায় গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৭জন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আলেয়া বেগম (৬৫), শাহীদা বেগম (৪৫), শাহনাজ (৩৫), আলী আকবর (৫০), শরিফা (১৩), শরিফুল ইসলাম (৩৫) ও শুভ (৮)। দগ্ধ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ...

খুলনায় কাবিখা প্রকল্পের টাকা যুবলীগ নেতার পকেটে

নিজস্ব প্রতিবেদক: জেলার পাইকগাছায় দুদকের গণশুনানিকে সামনে রেখে এবার কপিলমুনির ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইউনুচ আলী মোড়লের বিভিন্ন সময়ের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে স্বোচ্চার হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় সাংবাদিক সহ দুদকের বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা। লিখিত অভিযোগে বলা হয়, এমন কোনো দুর্নীতি বা অনিয়ম নেই যা ইউনুচের দ্বারা সম্ভব না। কাজের বিনিময়ে খাদ্য ...

বন্যা মোকাবেলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় তার সরকারের সব প্রস্তুতি রয়েছে। আজ ঢাকায় তার কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, কিছুদিন আগে দেশের হাওর এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। বর্তমানে সিলেট এলাকায় যে বন্যা দেখা দিয়েছে তা দেশের দক্ষিণাঞ্চলেও বিস্তৃত হতে পারে। তিনি বলেন, আগস্টের শেষ দিকে দেশের দক্ষিণাঞ্চল বন্যা প্লাবিত হতে পারে। তবে এ বন্যা মোকাবেলায় আমাদের ...

তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ

স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাসভবনেপাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন দল মঙ্গলবার গেলো সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানেই আরো বড় পুরস্কার অপেক্ষা করছিল শিরোপাজয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান সেখানে তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন সরফরাজকে। ওয়ানডে আর টি-টুয়েন্টির অধিনায়ক ছিলেন আগেই। এবার টেস্টের নেতৃত্বও গ্রহণ করলেন সরফরাজ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ...

রিজার্ভ চুরির ৬৬.৩৭ মিলিয়ন ডলার পাওয়া যায়নি : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ১০১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৬৬.৩৭ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া যায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে মো. আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১০১ ...

ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩১১ জন

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩১১ জন । কেবলমাত্র সড়ক-মহাসড়কেই ২০৫টি দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হন। আহত হয়েছেন ৮৪৮ জন। মঙ্গলবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন-২০১৭’ প্রতিবেদনে বলা হয় ঈদযাত্রা শুরুর দিন ১৯ জুন থেকে ঈদ শেষে বাড়ি থেকে ...

বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ বলেছেন, উচ্চশিক্ষার বিদ্যাপীঠ হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান বিস্তারে উদ্যোগী হতে হবে। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে কারিকুলামেও সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সমাবর্তন বক্তা হিসেবে ...