১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সদ্য সংবাদ

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ‘টানা পার্টি’

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার নিয়ে সন্ধ্যা থেকে রাতভর রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে ‘টানা পার্টি’। ফাঁকা রাস্তায় বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের ব্যাগ, মোবাইল ফোনসেট, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছোঁ মেরে কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। এ ছাড়া গুলি করে কিংবা কুপিয়ে আহত করে, এমনকি হত্যা করেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। জখম হলে বা মোটা অঙ্কের ...

রাস্তার বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকট সড়কের মাঝে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকটে সড়কের মাঝে গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল করতে দুর্ভোগের শিকার হলে বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ নিজ উদ্যোগে খোয়া ও বালু ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে তোলে। ...

ঝুঁকির মুখে হবিগঞ্জ শহর, বিপদসীমার ওপর খোয়াই নদীর পানি

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিনের টানা বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদীর পানি। হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধটিও। তাই হবিগঞ্জ শহর এখন প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে হবিগঞ্জ শহর। এনিয়ে উদ্বেগ-আতঙ্কের মধ্যে রয়েছে শহরের বাসিন্দারা। শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গায় বেশি ঝূঁকিপূর্ণ থাকায় মাইকিং করে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা ...

রাঙামাটিতে পাহাড় ধসে সর্বশেষ ১১৮ জনের মৃত্যুর ঘোষণা: বিধ্বস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিবেদক: ১৩ জুন (মঙ্গলবার) পাহাড় ধসের বিপর্যয়ে সদরসহ রাঙামাটি জেলায় এ পর্যন্ত সর্বশেষ ১১৮ জনের মৃত্যুর ঘোষণা করা হয়েছে। তালিকায় নিখোঁজ আরও ৩ জনের নাম যোগ হয়েছে। এর আগে ১১৫ জনের নাম প্রকাশ করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ায় ওই তিন জনের নাম তালিকাভূক্ত করা হয়েছে বলে জানান, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেয়া এক প্রেসব্রিফিংয়ে ...

বাকিতে চাল আমদানি করা যাবে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক হিসাবে টাকা না থাকলেও চাল আমদানিতে ঋণপত্র খোলা যাবে। চালের বাজারে অস্থিতিশীলতা দূর করতে এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার ব্যাংকগুলোকে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন চাল আমদানিকারকেরা। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে হাওর এলাকার বন্যা, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের স্বাভাবিক সরবরাহ ...

রাষ্ট্রপতির সঙ্গে আফগানিস্তানের দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুল রহিম ওরাজ।সোমবার আফগান্তিনের বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। সাংবাদিকদের তিনি বলেন, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশে সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-আফগানিস্তান দুটি ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার। রাষ্ট্রপতি আশা করেন আগামীতে ...

সরকারের নির্দেশেই বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলা: রিজভী

নিজস্ব প্রতিবেদক: সরকারের শীর্ষ ব্যক্তিদের নির্দেশেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ নেতৃবৃন্দের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ সরকার গণবিচ্ছিন্ন হওয়ার কারণে এক অজানা ভয় থেকে আওয়ামী লীগের মনস্তাত্বিক আবহাওয়া বদলে গেছে। পতনের আশঙ্কায় ...

ফরিদপুরে বজ্রপাতে ৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে ৩টি পৃথক বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য ৩ জন দিনমজুর বলে জানা গেছে। আজ সোমবার দুপুরের দিকে সদর, সালথা ও চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতের ঘটনাগুলো ঘটে। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, কবিরপুরে খেয়াঘাট এলাকায় বজ্রপাতে মো. ওমর ফারুক (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার বাড়ি নাটোর জেলায়। সালথা উপজেলায় ভাবুকদিয়া গ্রামে ...

চাঁপাইনবাবগঞ্জে তরুণী হত্যায় ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে এক তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন,আলমগীর হোসেন, নুরুল ...

সিরিয়ার সরকারি বিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাকা প্রদেশে দেশটির একটি সরকারি বিমান গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান। পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত তাদের সমর্থিত সহযোগী একটি গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকাতে সিরিয়ার জঙ্গিবিমানটি ওই গোষ্ঠীর অবস্থানে বোমা হামলা চালালে এটি ভূপাতিত করা হয়। এসময় তারা আরো জানায়, সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার ...