১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩৭

সদ্য সংবাদ

হামলার প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার বেলা ২টায় বগুড়া শহরের নবাবাড়ী রোডে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা আব্দুর রহমান, আলী আজগর তালুকদার ...

সুলতানা কামালের গ্রেফতার চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের বিধান মতে আইনগত ব্যবস্থা ও গ্রেফতার চেয়ে নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এই নোটিস পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও বিটিআরসির চেয়ারম্যান বরাবর এই নোটিসের অনুলিপি পাঠানো হয়। নোটিসে উল্লেখ করা হয়, সম্প্রতি ...

লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক: লক্ষীপুর জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন লক্ষীপুর সদর থানা পুলিশ। এর আগে শনিবার রাত ১০টার দিকে লক্ষীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, রাতে ...

রমজানে বাজারে পাগলা ঘোড়া ছাড়লেন কেন: খাদ্যমন্ত্রীকে জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদে  খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে  জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, রমজানে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া বাজারে ছেড়ে দিলেন কেন? রোববার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সাংসদ রুহুল আমিন হাওলাদার একথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে হাওলাদার প্রশ্ন রাখেন, নির্বাচন সামনে কী করে চালের দাম বাড়ল? কখন থামবে? ...

৩৮তম বিসিএস সার্কুলার মঙ্গলবার

অনলাইন ডেস্ক: মঙ্গলবার ৩৮ তম বিসিএসের সার্কুলার জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন ক্যাডারের শূন্য পদে ২১শ জনকে এ বিসিএস থেকে নিয়োগ দেয়া হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আগামী পরশু ৩৮তম বিসিএসের সার্কুলার জারির বিষয়ে বৈঠক রয়েছে। ওই দিন সার্কুলার জারি করা হতে পারে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাংলার পাশাপাশি ইংরেজিতে প্রশ্ন হবে। লিখিত পরীক্ষায় ৫০ ...

ইতালিতে সড়ক দুর্ঘটনা: ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: ইতালির রবিগো শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুই প্রবাসীর নাম আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০)। তাদের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালবোঝাই একটি ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবোঝাই ভ্যানগাড়িটি ভেঙে তছনছ হয়ে যায় ...

বিএনপির মহাসচিব মির্জা আলমগীরের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জুন) সকালে ১০ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ দেয়ার জন্য যাচ্ছিল গাড়ি বহর। গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়। পরে গাড়িগুলো রাঙ্গামাটির ...

শাহজালালে সোনারবারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। আবদুর রাজ্জাক খান নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ ...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবারের প্রবল বর্ষণে এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কে পানি থাকায় শনিবার থেকেই এ যানজট অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার উপর উল্টে যাওয়ায় সাইনবোর্ড থেকে টঙ্গী ...

২০১৭-১৮ সালের অর্থবছরের চবি’র বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭-১৮ সালের অর্থবছরের জন্য ২৯৫ কোটি ২০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়। চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা। বাজেট বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা বলেন, ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয় ...