১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৪১

সদ্য সংবাদ

নতুন ফিচার ‘আর্কাইভ’ ইন্সটাগ্রামের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিজেকে নতুন ফিচারে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করতে ইন্সটাগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। নিজের শেয়ার করা ছবি দেখাতে ফটো-শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের ‘মেমোরিজ’-এর মতো ‘আর্কাইভ’ নামের ফিচার চালু করেছে ইন্সটাগ্রাম। এই ফিচার ইউজারদের তাদের ছবি আর মুছে দেবে না বরং কিছু ছবি শেয়ার করা তাদের জন্য আরও সহজ করবে বলে জানিয়েছে ইন্সটাগ্রাম। সম্প্রতি সংস্থার তরফ ...

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচ হবে। এই ম্যাচ ঘিরে গোটা ক্রিকেট বিশ্বেই উত্তেজনা বিরাজ করছে। ক্রিকেটের আকর্ষণীয় লড়াইও হয় এই দু’দলের মধ্যে। অনেকটা রিয়াল-বার্সার ধ্রুপদী এল ক্লাসিকো।পাক-ভারত ম্যাচ মানেই জয়-পরাজয় ছাপিয়ে সামনে আসে মর্যাদা, ক্রিকেট আভিজাত্য। ইতোমধ্যে বল গড়ানোর আগেই দু’দেশের সাবেক খেলোয়াড়েরা ...

বেস ক্যাম্পে আটকা পড়া মুসা ইব্রাহীমকে উদ্ধার

দৈনিক দেশজনতা ডেস্ক: পাপুয়া নিউগিনির মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযানে বেস ক্যাম্পে আটকা পড়া এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। রোববার ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। সেভেন সামিট অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ ৭ পর্বত জয়ে বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মুসার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ...

যমুনা সেতুতে তিন ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর তিনটি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের রাজুর ছেলে মীরু (২৪) ও বগুড়া পৌর এলাকার চারমাথার হাফিজার রহমানের ছেলে শুকর আলী (২৬)।আহতরা হলেন, একই জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড়ের আকতার হোসেনের ছেলে ...

ইয়াবা ডিলার শাহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার পুরস্কার ঘোষিত ইয়াবা ডিলার শাহিন দফাদারকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘড়ে তল্লাশি চালিয়ে দু`শ পিস ইয়াবা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শাহিন কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নেছার উদ্দিন দফাদারের ছেলে। শাহিন এ অঞ্চলের সবচেয়ে ...

লন্ডন অগ্নিকান্ডে নিহত ৫০০,ব্রিটিশ গণমাধ্যম ধামাচাপা দেয়ার চেষ্টা

স্পোর্টস ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের গ্রেনফেল টাওয়ারে মঙ্গলবার মধ্যরাতের পর লেগে যাওয়া ভয়াবহ আগুনে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় অধিবাসীরা। তারা বলছেন, ব্রিটিশ গণমাধ্যম এ সংক্রান্ত খবর ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। নাদিয়া নামের একজন স্থানীয় অধিবাসী ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, গ্রেনফেল টাওয়ারের ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের সবাই নিহত হয়েছেন বলে ...

‘জনসচেতনতার মাধ্যমেই চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব’

নিজস্ব প্রতিবেদক: জনসচেতনতার মাধ্যমেই চিকনগুনিয়া প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যে যার অবস্থান থেকে নিজের বাড়িঘর ও আশে পাশের এলাকা পরিস্কার রাখলে এবং কোথাও পানি জমতে না দিলে এই চিকনগুনিয়া রোগ প্রতিরোধ সম্ভব। শুধু চিকনগুনিয়া নয় সব রোগ প্রতিরোধেই সবাইকে সচেতন হতে হবে। রাজধানী ঢাকায় চিকনগুনিয়া জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি মেডিক্যালের ...

ব্যর্থ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না: জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ থানার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট হেলাল উদ্দিন এ মন্তব্য করেন। ইফতার মাহফিলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ...

বিএনপির কারণেই পাহাড় ধস: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কারণেই পাহাড়ে ধস হয়েছে, দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আমলে ৪ লাখ মানুষকে পাহাড়ে ঢুকিয়ে পাহাড়ের ভারসাম্য নষ্ট করা হয়েছে। সে কারণেই সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয় নেমে এসেছে।’ শনিবার বিকাল ৪টায় ফেনীর মহীপালে নির্মাণাধীন একটি ওভারব্রিজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয় নেমে ...

হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘বিএনপি একটি নির্বাচন মুখি দল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক না হোক যে কোন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। শেখ হাসিনা সরকারের অধীনে নয়।’ শনিবার সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জের কলাকোপা কোকিলপ্যারি উচ্চ ...