নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিংখাতে বড় ধরনের অস্বচ্ছতা রয়েছে। জনগণের আমানতের টাকাই সরকারি ব্যাংকের সম্পদ। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ওই টাকা দুর্বৃত্তদের হাতে চলে যাচ্ছে। কিন্তু এই দুর্বৃত্তদের বিচার না করে জনগণের টাকায় বাজেট থেকে আবারও ব্যাংকগুলোকে মূলধন সংগ্রহ করা হচ্ছে। ফলে ব্যাংকিংখাত স্বচ্ছ না হলে বেসরকারিখাতে বিনিয়োগ বাড়বে না। শনিবার রাজধানীর হোটেল লেকশোরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ ...
সদ্য সংবাদ
দুর্ঘটনার কবলে মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুদ্ধজাহাজ ও ফিলিপিন্সের মাল বোঝাই জাহাজ জাপান উপকূলের কাছাকাছি মুখোমুখি দুর্ঘটনার স্বীকার হয়। স্থানীয় সময় আজ ভোর রাতের এ দুর্ঘটনায় নিখোঁজ জাহাজের সাত কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে জাপানের দক্ষিণ ইকোসুকা সাগরে। দুর্ঘটনার পর ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকার্য। উদ্ধার কার্যে সাহায্য করছে জাপানের সেনা ও মার্কিন নেভি। নিখোঁজ কর্মীদের খোঁজ চলছে। জাপানের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রশিক্ষিত উদ্ধারকা কর্মীদের পাঠান ...
কাহালুতে ভাইয়ের হাতে ভাই খুন
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুর কাশিমালা গ্রামে আব্দুল মান্নানের(২২) ছুরিকাঘাতে তার আপন চাচাত ভাই আমিনুর রহমান প্রাং(২৫) নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের ছোট কাশিমালা গ্রামে ঘটনা ঘটে। জানা গেছে, তছলিম ইসলাম ওরফে তাইফুলের পুত্র আব্দুল মান্নান ঘটনার দুদিন আগে তার বড় ভাই ওয়াহেদের স্ত্রীকে মারপিট করে। এ বিষয়টি নিয়ে শনিবার সকাল সোয়া ৭ টার দিকে মান্নানের পিতা তছলিম ইসলাম(তাইফুল) তার বাড়িতে ভাই মতিয়ার ...
তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: হ্যাকারদের কবল থেকে তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে। হ্যাকারদের কবলে পড়েছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট। শনিবার দুপুরের পর ictd.gov.bd ওয়েবসাইটটি খুলছে না দেখে যোগাযোগ করার পর হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলার রেশ ধরে হ্যাকারদের এই কাজ বলে ধারণা করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ ...
ঢাবির শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল রাখা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত সিনেট সদস্যদের সর্বসম্মতি ক্রমে হলের নতুন নাম নির্ধারণ করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হলটির পরিচিতিতে কোন শহীদুল্লাহ সেটি নির্দিষ্ট করা ছিল না। হল প্রশাসন, ...
রামপাল নিয়ে বিরাট ঝুঁকির মধ্যে আছি : সুলতানা কামাল
নিজস্ব প্রতিবেদক: সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সুন্দরবনের পাশে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা একটা বিরাট ঝুঁকির মধ্যে আছি। তিনি বলেন, রামপাল প্রকল্পটির ব্যাপারে জনমতকে পাত্তা না দিয়ে এগিয়ে নেয়া হলে একসময়ে কাছে আমরা সুন্দরবনের ক্ষতির জন্য দায়ী থাকব। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ব্লু প্ল্যানেট ইনিশিয়াটিভ ও ডক্টরস ফর হেলথ ...
রাজনৈতিক উদ্দেশ্যে দুদককে ব্যবহার করছে সরকার: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করছে। দুদককে পরিণত করা হয়েছে প্রতিপক্ষ ঘায়েলের অস্ত্র হিসাবে।পুলিশ দিয়ে দমন পীড়ন, হত্যা, গুম করছে। তারা অবৈধ ক্ষমতা জোর জবরদস্তি করে ধরে রাখতে এই অপকর্মগুলো চালাচ্ছে। তিনি বলেন, মুক্তচিন্তার মানুষদের সহ্য করতে পারে না আওয়ামী লীগ। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া ...
ধর্ষণ মামলায় অভিনেতা তনুকে কারাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে ...
পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮, ফের উদ্ধার কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করার পর আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত রাঙামাটিতেই ১১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চট্টগ্রামের মোট পাঁচ জেলায় মৃত্যু হয়েছে মোট ১৫৮ জনের। এদিকে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আবার রাঙামাটিতে উদ্ধার কাজ শুরু করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস। শনিবার সকাল থেকে ...
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার
নিজস্ব প্রতিবেদক: সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটি (ictd.gov.bd) হ্যাকিংয়ের শিকার হয়েছে। শনিবার দুপুরের পর ওয়েবসাইটটিতে ঢুকতে গেলে সমস্যা হচ্ছিল। সেখানে হ্যাকররা তাদের বার্তা ঝুলিয়ে রেখেছে। আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, হ্যাকারদের কবল থেকে সাইটি উদ্ধারের চেষ্টা চলছে। যেকোনও সময় তা উদ্ধার করা সম্ভব হবে। দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর