১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩০

সদ্য সংবাদ

কাল পার্বত্য অঞ্চলের দুর্গত এলাকায় যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণের ফলে পাহাড়ধসে মাটিচাপায় ও ঝড়ে গাছ পড়ে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে হতাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল যাচ্ছে দুর্গত এলাকায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে বিএনপি। দলের ...

এসেক্স ক্রিকেট ক্লাব দলে চাইছে তামিমকে

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার প্রস্তাব পেলেন তামিম ইকবাল। আসছে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। যারা টি-টোয়েন্টি খেলে এসেক্স ঈগলস নামে।জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি ও ৯৫ রানের ইনিংস দুটির পরই তামিমকে প্রাথমিকভাবে আগ্রহের কথা জানায় এসেক্স। এরপর এগিয়েছে কথাবার্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ ...

সংবিধানে সহায়ক সরকার বলতে কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সংবিধানে সহায়ক সরকার বলতে কিছুই নেই। নির্বাচন সংবিধান মোতাবেক হবে। নির্বাচন সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে। সেনাবাহিনী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’ ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌর মিলনায়তনে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় ...

ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর স্টকহোম ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের সরকারি সফর শেষে শুক্রবার লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমান বন্দর ত্যাগ করে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ...

ফাইনালে খেলবেন আমির

স্পোর্টস ডেস্ক: পিঠের সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পাকিস্তান পেসার মোহাম্মদ আমির চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবেন। রবিবার কেনিংটন ওভালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য ফাইনালে আমিরের খেলার বিষয়টি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। ফাইনালের দুই দিন আগে শুক্রবার ওভাল মাঠে অনুশীলনও করেছেন ২৫ বছর বয়সী ...

চাল বিতরণে অনিয়ম: ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: চাল বিতরণে অনিয়মের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউপি চেয়ারম্যানসহ নয় সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। খাদ্যশস্য নীতিমালা অনুসরণ না করে ক্ষমতার অপব্যবহার করে হতদরিদ্র জনগণকে বাদ রেখে ৪৬ জন আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিকে তালিকাভুক্ত করে ১০ টাকা কেজি চাল বিতরণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক ...

বাজেটে বিচার বিভাগ ও শিক্ষা খাতকে বরাদ্দের দিক থেকে অবহেলা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা মোকাবেলার জন্য কোনো পদক্ষেপের নির্দেশনা নেই। এছাড়াও বাজেটে বিচার বিভাগ ও শিক্ষা খাতকে বরাদ্দের দিক থেকে অবহেলা করা হয়েছে বলে মনে করে গণফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা বলেন। গণফোরামের মতে, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনার কারণে যে হাজার ...

আ’লীগ-পুলিশ’র হামলায় সারাদেশে ইফতার মাহফিল পণ্ড হচ্ছে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের লোকেরা ও ‘পুলিশ বাহিনী’ হামলা চালিয়ে ও বাধা দিয়ে সারাদেশে বিএনপি ইফতার মাহফিল পণ্ড করে দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, বৃহস্পতিবার নাটোরের লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি সাপেক্ষে ইফতার মাহফিলের প্রস্তুতি নেয় স্থানীয় বিএনপি। প্রায় ...

রাঙামাটির উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের চারদিন পর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে পাহাড়ধসের ঘটনায় রাঙামাটিতে ৫ সেনাসদস্যসহ ১১০ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসক জানান, উদ্ধার কাজে জেলা প্রশাসনসহ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি-বেসরকারি ...

শনিবার দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে শেষ হলো বাংলাদেশের স্বপ্নযাত্রা। ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন দেশে ফেরার অপেক্ষায়। ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে গত ২৭ এপিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সাসেক্সে নয়দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেয় আয়ারল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশ। প্রস্তুতি পর্বে ২৭ মে ...