নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা খায়রুল কবির খোকন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্প্রতিবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, গত ৪ মে থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সম্প্রতি আদালতে ২৭টি মামলায় জামিন পান তিনি। মুক্তির সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শিরিন সুলতানাসহ তাঁর নির্বাচনী এলাকার নেতারা। ...
সদ্য সংবাদ
লন্ডন অগ্নিকান্ডে তদন্তের নির্দেশ :থেরেসা মের
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পূর্ণ রাষ্ট্রীয় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহস্পতিবার এ নির্দেশ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। লন্ডনের নর্থ কেনসিংটনে গত শতকের পুরোনো গ্রিনফেল টাওয়ারে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের ১২০টি অ্যাপার্টমেন্টে থাকা অধিকাংশ লোকই ঘুমন্ত ছিলেন। এমন বাস্তবতায় ভয়াবহ আগুনে হতাহত হন ভবনটির অনেক বাসিন্দা। ঘটনার ...
বিশ্বকাপে বাংলাদেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা প্রকাশ :সাঙ্গাকারা
দৈনিক দেশজনতা ডেস্ক: সেমিফাইনালে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে টাইগাররা। তবে হার দিয়ে মিশন শেষ হলেও তারা মাথা উঁচু করেই দেশে ফেরার সক্ষমতা রাখে বলে মনে করছেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত কলামে সম্প্রতি সাঙ্গাকারা বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশ সব বিভাগে পরাজিত হয়েছিল। তবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী সিরিজকে সামনে রেখে মাথা উঁচু করেই ঢাকা ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন ১৭ জুন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সালের বার্ষিক অধিবেশন ১৭ জুন ২০১৭ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব ...
ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ৫ বাসে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ রশিদপুর কামাইছড়ার নামক স্থানে হানিফ, শ্যামিল ও এনা পরিবহনের পাঁচটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাস্তায় গাছ ফেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ডাকাতির শিকার বাসগুলোর ...
না.গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক যাত্রী। আজ শুক্রবার সকালে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইনবোর্ডের কাছাকাছি এলাকা ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বজলুর রশীদ জানান, সকালে একুশে পরিবহনের একটি ...
রাজবাড়ীতে বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির দলীও কার্যালয়ের সামনে বৃহস্পতিবার উপজেলা বিএনপি বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো নাসিরুল হক সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান,পাংশা উপজেলাবিএনপির সিনিয়র ...
নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তি প্রদান
দৈনিক দেশজনতা ডেস্ক: অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের ২৮জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দিয়েছে উন্নয়ন সংস্থা আরডিআরএস। বৃহস্পতিবার বিকেলে সংস্থার নীলফামারী কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম প্রধান অতিথি থেকে সুবিধাভোগীদের বৃত্তির চেক তুলে দেন। এ সময় সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিকেএসএফ’র অর্থায়নে ২৮জনের মাঝে ৩লাখ ৬০হাজার টাকার চেক তুলে দেয়া হয় অনুষ্ঠানে।
রাজধানীতে বাস উল্টে নিহত ২ আহত ৪
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পশাল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার ...
লন্ডনে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের ৫ জন নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এই খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কখন তাদের বিষয়ে খবর আসবে এই অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। নিখোঁজ কমরু মিয়া মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ফৈসাউরা গ্রামের বাসিন্দা। ৯০ বছর বয়সী কমরু মিয়া বছরখানেক ধরে স্বপরিবারে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর