নিজস্ব প্রতিবেদক : ২০১৭ সালের পুলিশের সার্জেন্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেলী ফেরদৌস। তিনি জানান, দুপুরে পুলিশের ওয়েবসাইট police.gov.bd তে এই ফলাফল প্রকাশিত হয়েছে। যারা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা সেখান থেকে ফল জানতে পারবেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের পরবর্তী পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। দৈনিক দেশজনতা/এন আর
সদ্য সংবাদ
চীনে কিন্ডারগার্টেনে বিস্ফোরণে নিহত ৭, আহত ৫০
নিজস্ব প্রতিবেদক: চীনের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেন স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে অর্ধ-শতাধিক। বুধবার দেশটির পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, অনেকেই রক্তাক্ত ও অজ্ঞান হয়ে পড়ে আছেন। জিয়াংশু প্রদেশের ফেংজিয়ান কাউন্টি সরকার বলছে, কিন্ডারগার্টেনের কাছের ওই বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি অবশেষে ওএসডি
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালাহউদ্দিন মাহমুদকে অবশেষে ওএসডি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন সোমবার সাপ্তাহিক শীর্ষকাগজে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কয়েক কোটি টাকার বদলি বাণিজ্য’ শিরোণামে একটি ...
পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামসহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোকবার্তায় তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বার্তায় তিনি আরও বলেন, আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে এই প্রাণহানির ঘটনায় আমার ...
৮৪২ টি ভারতীয় শাড়ি জব্দ শিমুলিয়া ফেরি ঘাটে
নিজস্ব প্রতিবেদক: শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী বাস থেকে ৮৪২ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড। কুয়াকাটা হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস “সমুদ্র সৈকত” হতে মালিক বিহীন অবস্থায় অবৈধভাবে আমদানীকৃত এই শাড়ী আটক করে। জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ২২ লাখ ৫৬ হাজার টাকা। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার পানগাঁও কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আবুল কালাম এবং মোঃ তৌহিদুল ...
ঈদে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হবে’
নিজস্ব প্রতিবেদক: ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হবে মন্তব্য করে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ঈদের সময় রাজধানীর ১৫ থেকে ২০ লাখ ঘরবাড়ি খালি হবে। বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকবে। ঈদের সময় ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা যেকোন মূল্যে নিশ্চিত করা হবে। আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রেস ...
গফরগাঁওয়ে পিআইবি’র উদ্যোগে ৩দিন ব্যাপি সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্তি
গফরগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও মান বৃদ্ধির লক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) উদ্যোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে গত ১২-১৪ জুন তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি হয়েছে। গফরগাঁও প্রেস ক্লাব ব্যবস্থাপনায় গত সোমবার স্থানীয় ইসলামিয়া সরকারি হাইস্কুল হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউএনও ডাঃ শামীম রহমান। ১ম দিনে প্রশিক্ষক ছিলেন ৭১ টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান, ২য় দিনে ...
পাহাড়ে মানুষ মরছে, প্রধানমন্ত্রী আছেন আনন্দ ভ্রমনে-খালেদা জিয়া
বিশেষ সংবাদদাতা : পার্বত্য জেলায় পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফরকে ‘আনন্দ ভ্রমন’ বলে সমালোচনা করেছেন খালেদা জিয়া। বুধবার এক ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এই সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘ আপনারা দেখেছেন, পাবর্ত্য চট্টগ্রামে পাহাড়ধসে ১৫৫ জন লোক মারা গেছে, আর্মীর লোকজনও সেখানে মারা গেছে, এখনো অনেক নিখোঁজ রয়েছে। আর আওয়ামী লীগের নেত্রী ...
মিয়ানমার কারাভোগ শেষে ১ রোহিঙ্গা সহ ১৮ জন বাংলাদেশীকে ফেরৎ
উখিয়া প্রতিনিধি: মিয়ানমারে কারাভোগ শেষে এক রোহিঙ্গা ও ১৮ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারের অভ্যন্তরে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে ১৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের ঢেকিবনিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান। মিয়ানমারের ১৩ সদস্যের নেতৃত্ব দেন ...
রাঙ্গামাটি জেলা এখন মৃত্যু পুরীতে পরিণত
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা এখন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় শহরে চলছে এখন লাশের মিছিল। নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাড়িয়েছে। রাঙ্গামাটিতে পাহাড় ধসের মৃতের সংখ্যা শুধুই বাড়ছে। ক্ষতিগ্রস্থ হয়েছে এক হয়েছে এক হাজার দুই শত মানুষ। স্বজন আর ঘরবাড়ি হাড়িয়ে দিশেহারা মানুষ যে যেখানে পারছে দল সেখানে আশ্রয় নিচ্ছে। আশ্রয় কেন্দ্রে শোকাহত মানুষ হতবিহবল হয়ে পড়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর