১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩১

সদ্য সংবাদ

বনানী থেকে একসঙ্গে ৩ তরুণ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ডিসেম্বরে ৫ তরুণ নিখোঁজের পর এবার আরও ৩ তরুণ নিখোঁজ হয়েছে বনানী থেকে। ১ জুন সকালে ও বিকেলে একনঙ্গে এই তিন তরুণ নিখোঁজ হয়েছেন। তারা বনানীর মোস্তফা ম্যানশন ভবনের পৃথক দুটি প্রতিষ্ঠানে কাজ করতেন।নিখোঁজ তিনজন হচ্ছেন, কামাল হোসেন (২১), ইমাম হোসেন (২৭) ও হাসান মাহমুদ (২৬)। সম্প্রতি তাদের নিখোঁজের বিষয়ে বনানী থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) ...

সন্ত্রাসীদের হামলায় এক মুক্তিযোদ্ধা নিহত গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর রায়েরমহল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেনের বাড়ি নগরীর রায়েরমহলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন রঞ্জন সরকার জানান, রাত সাড়ে ৮টার দিকে শাহাদত হোসেন মোল্লাসহ ৪-৫ জন রায়েরমহল বাজারের পার্শ্ববর্তী মুহসিন স্কুল মাঠে ...

লন্ডন অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১২ বহু মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের ২৭ তলা বিশিষ্ট গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। ওই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর থেকেই বহু মানুষ নিখোঁজ রয়েছে। খবর বিবিসির। উত্তর কেনসিংটনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীরা ৬৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটিতে এখনো অনেকে আটকে আছেন। বাঁচার জন্য কেউ ...

যুবলীগ নেতাকে ধরতে বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: সাভারে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পালিয়ে যাওয়া শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়েছে ঢাকা জেলা পুলিশ। এদিকে ঘটনায় সাভার মডেল থানায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার থেকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের ভবানীপুর এলাকায় আল আমিনের বাড়িতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প ...

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কেবল দুর্নীতিই দেশের জিডিপির ২ থেকে ৩ শতাংশ খেয়ে ফেলছে। তাই দুর্নীতিকে ন্যূনতম প্রশ্রয় দেওয়া হবে না। বুধবার দুপুরে ভুটান দুর্নীতি দমন কমিশনের সঙ্গে দুদকের পারস্পরিক সহযোগিতামূলক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ...

পাকিস্তানকে ২১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক: ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের বোলিং আক্রমণের কাছে নুইয়ে পড়া ইংল্যান্ড সবক’টি উইকেট হারিয়ে মাত্র ২১১ রান তুলতে সক্ষম হয়। জয়ের জন্য সরফরাজদের দরকার মাত্র ২১২ রান। পাকিস্তানের হাসান আলি ৩টি ও জুনাইদ খান, রঈস রুম্মান ২টি করে উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের জো রুট সর্বোচ্চ ৪৬ ও জেসন রয়ের জায়গায় সুযোগ পাওয়া জনি বেয়ারস্টো ৪৩ রান করেছেন। দৈনিক দেশজনতা /এমএম

আজ মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইফতারের আগে বেগম জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে। ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। দৈনিক দেশজনতা /এমএম

বান্দরবানে মা-মেয়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান শহরের কাছে লেমু ঝিড়ি আমতল ঘোনা এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়া মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সেনাবাহিনী, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন তল্লাশি চালিয়ে লাশ দুটি উদ্ধার করে। মঙ্গলবার ভোররাতে প্রবল বৃষ্টির সময় লেমু ঝিড়ি আমতল ঘোনা এলাকায় পাহাড় ধসে কৃষক মো. আজিজুর রহমানের স্ত্রী কামরুন্নাহার বেগম (৪০) ও তার ৭ বছরের মেয়ে সুখিয়া ...

পাহাড়ধসে নিহত দুই সেনা কর্মকর্তার দাফন হবে বনানীতে

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির মানিকছড়িতে পাহাড়ধসে দুই কর্মকর্তাসহ নিহত চার সেনা সদস্যের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার দাফন করা হবে। তাদের মধ্যে দু`জনের মরদেহ বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। আইইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে। এ ছাড়া অন্য দু’জনের মরদেহ পারিবারিক ...

আইএলও’র শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালের মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব শর্ত পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত আইএলও’র বার্ষিক সম্মেলনে এ প্রতিশ্রুতি দেয়ার কথা নিশ্চিত করেছে জেনেভার বাংলাদেশ মিশন সূত্র। আইএলও’র স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন পরিবর্তন এবং এর বিধি বাস্তবায়ন করার শর্ত দিয়েছিল আইএলও। এমনকি বাংলাদেশের রফতানি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখতে ...