নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা এমিরেটসের একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬শ’ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুল্ক গোয়েন্দার একটি দল দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৫৮৪-তে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে এমিরেটসের ওই ফ্লাইটটি অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ...
সদ্য সংবাদ
আজ বিশ্ব রক্তদাতা দিবস
দৈনিক দেশজনতা ডেস্ক: আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখছেন তাদেরসহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের উদ্দেশ্য। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ ...
বিপ্লবী চে গুয়েভারার ৯০তম জন্মদিন আজ
আন্তর্জাতিক ডেস্ক: ইতিহাসের নন্দিত বিপ্লবী চরিত্র চে গুয়েভারার ৯০তম জন্মদিন আজ। ১৯২৮ সালের এই দিনে আর্জেন্টিনার সান্তা ফে শহরে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আর্নেস্তো গুয়েভারা দে লা সের্না। বিপ্লবের অগ্নিপুরুষ হিসেবে, গেরিলা নেতা হিসেবে বিশ্বজুড়ে তার নামই ধ্বনিত হয়। চে গুয়েভারা পেশায় ছিলেন ডাক্তার। তারপরেও তিনি ছিলেন একাধারে বিপ্লবী, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ ও সমরবিদ। চে গুয়েভারা ...
আরাম ডেকে আনছে শরীরের জন্য ভয়ানক সমস্যা
দৈনিক দেশজনতা ডেস্ক: ঘরে বলুন বা বাইরে, জীবন এখন এসি-ময়। বাড়িতে এসি। বাইরে পা রাখলে অফিসেও এসি। শপিং মলে এসি। কোন জায়গা বাদ নেই। কিন্তু জানেন কি, এসির এই আরাম আমাদের অলক্ষ্যেই ডেকে আনছে শরীরের জন্য ভয়ানক সমস্যা। অনেকক্ষণ এসিতে থাকলে আমাদের শরীরের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। দেহের প্রয়োজনীয় আর্দ্রতা টেনে নেয় এসির এই বাতাস। যে কারণে দিন দিন রুক্ষ-শুষ্ক ...
আজ যোগদান করছেন বেরোবির নতুন উপাচার্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশবিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আজ বুধবার (১৪ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থতম উপাচার্য হিসেবে যোগদান করছেন বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন নয়া এ উপাচার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, গত ১ জুন তাকে এ বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ ...
দুই রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মালবাহী একটি টেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। টঙ্গী রেলস্টেশনের স্টেশনমাস্টার তহুরুল ইসলাম জানান, বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ...
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার স্বাগতিক ইংল্যান্ড দলের মোকাবেলা করবে পাকিস্তান। কার্ডিফে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জিতে অপরাজিতভাবে শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। আর পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হারার পর, পরবর্তী দুটো ম্যাচে লড়াই করে টুর্নামেন্টে টিকে থেকেছে। পরিসংখ্যান অনুসারে দুই দলের যুদ্ধে এগিয়ে ইংলিশরা। তবে পাকিস্তানের ক্ষেত্রে ...
কাতারের ওপর অবরোধ অমানবিক :এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি দেশের সর্বাত্মক অবরোধ আরোপকে অমানবিক ও ইসলামবিরোধী বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, ‘কাতারের ক্ষেত্রে এক গুরুতর ভুল করা হচ্ছে। তাদের বিচ্ছিন্ন করার এই চেষ্টা অমানবিক এবং ইসলামী মূল্যোধের বিরোধী। এটা কাতারকে মৃত্যুদণ্ড দেয়ার সামিল।’ তুরস্কে এ অবরোধের প্রতিবাদ জানাতে বিক্ষোভও হয়েছে গত সপ্তাহে। খবর বাসস’র। অবরোধের কারণে খাদ্য ...
পাহাড়ি দুর্যোগে নিহত দেড়শ ছাড়িয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: দুইদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত চার সেনা সদস্যসহ ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশষ তথ্য অনুযায়ী রাঙামাটিতে ৯৮ জন, চট্টগ্রামে ২৭ এবং বান্দরবানে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ৯৮ ...
নাগপঞ্চমি সাপ’পরিচয় প্রতারককে ৩ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: ‘নাগপঞ্চমি সাপ’ পরিচয় প্রদানকারী হিরন শিকদার নামে এক প্রতারকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের আদালত। একইসঙ্গে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বরিশালের উজিরপুর আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ‘নাগপঞ্চমি সাপ’ নাম পরিচয়ধারী প্রতারক হিরন সিকদার উজিরপুর উপজেলার হারতা গ্রামের মৃত লালমিয়া সিকদারের ছেলে। এছাড়াও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর