ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩১৬ রান করেও জিততে পারেনি শ্রীলঙ্কা। আজ শুক্রবার সফরকারী জিম্বাবুয়ে ৩১৭ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে। ১৪ বল হারে রেখে ৬ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় স্প্রিং বকরা। শ্রীলঙ্কার মাটিতে এটা অবশ্য সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। শ্রীলঙ্কার মাটিতে ২৯৬ ওয়ানডেতে এই প্রথম ...
সদ্য সংবাদ
পটিয়ায় বাস চাপায় নিহত ২
নিজস্ব সংবাদদাতা: বাস চাপায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়ায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকের শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস (১২) ও অপরজন বোয়ালখালী উপজেলার কধুরখিল গ্রামের মাহমুদুর রহমানের পুত্র মোবারক উল্লাহ (২২)। এতে আহত হয়েছেন পৌর সদরের আবদুস সালামের কন্যা উর্মি আকতার (১৪), সাইফুল ইসলামের পুত্র সাজ্জাদ হোসেন (৩), সাইফুল ইসলাম ...
শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা অটোরিকশা চালকের
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ার বাইপাইলে এক অটোরিকশা চালক নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ট্রাফিক পুলিশের অভিযানে জব্দ অটোরিকশা বাঁচাতে চালক এই কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে। এতে তার মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড়ে এই ঘটনা ঘটে। দগ্ধ অটোরিকশার চালকের নাম শামীম সিকদার। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ ...
লক্ষ্মীপুরে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনউদ্দিনসহ দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে ছাত্রলীগ কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালে আহত ছাত্রলীগ নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রামগতির হাজির হাট বাজারে চর ...
‘আ’লীগ লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে’
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ দুর্নীতি আর লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘আজকে গণমাধ্যমে খবর বেরিয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ আরও বেড়েছে। এক বছরের ব্যবধানে এক হাজার কোটি টাকার বেশি অর্থ জমা হয়েছে সুইজারল্যান্ডের ...
কাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
শিক্ষা ডেস্ক: আগামীকাল (১ জুলাই ) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু হয় প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের। শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এ দিন সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক ...
তিস্তা নদীতে পড়ে প্রাণ হারানো সুমন মা-বাবার কবরের পাশে শায়িত হলেন
নিজস্ব প্রতিবেদক: চোরাকারবারীদের ধরতে গিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের তিস্তা নদীতে পড়ে প্রাণ হারানো বিজিবির ল্যান্স নায়েক হবিগঞ্জের সুমন মিয়াকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছে হাজারো মানুষ। শুক্রবার (৩০ জুন) সকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জানাজা শেষে মা-বাবার কবরে পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১টার দিকে বিজিবি সদস্যরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসে এবং পরিবারের ...
চাঁদপুরে দুর্বৃদ্ধের ছুরিকাঘাতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে দুর্বৃদ্ধের ছুরিকাঘাতে রাজন ভুঁইয়া (২১) নামের এক যুবকের নারী বের হয়ে গুরুতর আহত হয়েছে। ২৯ জুন রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজন গুনরাজদী গ্রামের জাকির ভুঁইয়ার ছেলে। ছুরিকাঘাতে নারী ভুড়ি বের হওয়ায় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় আশংকাজনক অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা ...
দৌলতদিয়ায় যানবাহনের বাড়তি চাপ
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার সকাল থেকে কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট এলাকায়। তবে পর্যাপ্ত লঞ্চ-ফেরি ও সবগুলো ফেরিঘাট সচল থাকায় কোনো ধরনের যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরছেন যাত্রীরা। শক্রবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে এ দৃশ্য লক্ষ্য করা যায়। এদিকে যাত্রীরা দৌলতদিয়া প্রান্তে কোনো ভোগান্তিতে না ...
নড়াইলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক
নিজস্ব প্রতিবেদক: নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে চার জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, অভিযানে নড়াইল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর