১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২৪

সদ্য সংবাদ

বগুড়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরতলির বারপুর পশ্চিমপাড়ায় মাদকাসক্ত ছেলের পাইপের আঘাতে বাবা মারা গেছেন। নিহতের নাম নান্নু মিয়া, বয়স ৬৫। এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, বারপুর পশ্চিমপাড়ার নান্নু মিয়ার ছেলে তোতা মিয়া (২০) জুয়েলার্সের শ্রমিক। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে পারিবারিক বিরোধে মাদকাসক্ত তোতা লোহার পাইপ দিয়ে বাবা নান্নু মিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ...

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তৃতীয় বার সাময়িক বরখাস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিস্ফোরক আইনের একটি মামলার আসামি হওয়ায় গত ২১ জুন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।একই প্রজ্ঞাপনে প্যানেল মেয়র-১ মো.সাইদুর রহমানকে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়। ...

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে ১৯ শতাংশ

দৈনিক দেশজনতা ডেস্ক: গত এক বছরে সুইস ব্যাংক বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৬ কোটি টাকা। ২০১৫ সালে এর পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৪১৭ কোটি টাকা। গত বছরের চেয়ে জমানো টাকার পরিমাণ এক বছরে বেড়েছে এক হাজার ১৪৯ কোটি টাকা। অর্থাৎ ২০১৫ সালের তুলনায় বাংলাদেশিদের আমানতের পরিমাণ ১৯ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক ...

গাবতলীর পশুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মরল ২১ পশু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গাবতলীর পশুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি গরু, ৫টি ছাগল ও ১টি ভেড়া জীবন্ত দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয় ও পশু ব্যবসায়ীদের মতে এ সংখ্যা আরও বেশি।তাদের মতে, আগুনে ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ১৪টি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা করেছেন পশু ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী ...

দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ...

জর্ডানে বয়লার বিস্ফোরণে ভারতীয় শ্রমিক নিহত ১ জন

দৈনিক দেশজনতা ডেস্ক: গতকাল জর্ডানের ইরবিদ জেলার রামথা থানার আল হাসান ইন্ড্রাস্ট্রিয়াল এলাকার ক্লাসিক নামক গার্মেন্টস ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণের সংবাদ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম সিএনআই নিউজ২৪ ডটকমের বরাত দিয়ে সংবাদ করেন অন্তত ১৫ জন বাংলাদেশী নিহত হন। আবার আরেক সূত্র জানতে পাই ১৫ জন নয়, একজন বাংলাদেশী নিহত হয়েছে।ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা মোবাইলে যোগাযোগ করি ...

বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলল জার্মানি

স্পোর্টস ডেস্ক: পুরো একটা আনকোরা দল। তবুও বিশ্ব চ্যাম্পিয়ন তো। বিশ্ব চ্যাম্পিয়নের মতোই খেলল জার্মানি। মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন্স কাপের ফাইনালে চিলির মুখোমুখি জোয়াকিম লোর ছেলেরা। প্রথমার্ধে জার্মানির সাঁড়াশি আক্রমণে একেবারে ছন্নছাড়া দেখাল মেক্সিকোর রক্ষণকে। গোলের নিচে বার বার একা হয়ে পড়লেন ওচোয়া। যার ফলে বার বার গোলের মুখ ছোট করতে ভুল আউটিংয়ের শিকারও হতে হলো তাকে। গোল ছেড়ে বেরিয়ে এসে ...

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষের সদস্যরা ৩ টি গ্রামের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ  ৭৫ রাউন্ড রাবার বুলেট ও ৫৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ...

বিদ্যালয়ে মদের আসর বসানোর অপরাধে কারাদন্ড ৫ জনের

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ে মদের আসর বসানোর দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ পাঁচজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর তানোরের স্থানীয় একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী এ সাজার নির্দেশ দেন। দন্ডিতরা হলেন, উপজেলার ছাঔড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ (৪২), ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ...

ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন সুপ্রিম কোর্ট পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা দেশটির সুপ্রিম কোর্ট আংশিক অনুমোদন করার কারণে ছয়টি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীরা আর ‘সহজে’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।  এ আইন মূলত ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেনের নাগরিক ছাড়াও সব দেশের শরণার্থীদের জন্য প্রয়োগ করা হবে।এ আদেশের বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই ছয় দেশের নাগরিকদের ‘রক্তের সম্পর্কের নিকটাত্মীয়’ এবং ব্যবসায়িক ...