আন্তর্জাতিক ডেস্ক: ছয়টি মুসলিম দেশের নাগরিক এবং শরণার্থীদের জন্য ভিসায় নতুন নীতি আনছে যুক্তরাষ্ট্র। এর আগে মুসলিম দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল দেশটি। পরে দেশের একটি নিম্ন আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করে। খবর বিবিসির। নতুন এই নীতিতে ওই ছয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের নাগরিকদের ...
সদ্য সংবাদ
ফারুকীর ‘ডুব’ সিনেমা পেল জুরি পুরস্কার
অনলাইন ডেস্ক : রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি ‘ডুব’। বৃহস্পতিবার (২৯ জুন) উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। অক্টোবর সিনেমা হলে রুশ চলচিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন। রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবের এবারের আসরে নয়টি দেশের ...
২০১৭-১৮ অর্থ বছরের বাজেট আসলে ‘গরিব মারার বাজেট’।
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘কেষ্টা বেটা’ বানিয়ে ‘বাজেট নাটক’ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।দলটির দাবি, অতিরিক্ত কর চাপিয়ে ২০১৭-১৮ অর্থ বছরে জন্য যে বাজেট করা হয়েছে তা আসলে ‘গরিব মারার বাজেট’ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস হয়। বাজেট পাসের পর রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট ...
টেস্ট ছাড়ছেন ডি ভিলিয়ার্স!
স্পোর্টস ডেস্ক: গত বছর জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। এরপর চোট, বিশ্রাম মিলিয়ে তাকে ছাড়াই ১১টি টেস্ট খেলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু সেটি সম্ভবত হচ্ছে না। ফেরার বদলে উল্টো বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন ...
সিএমডব্লিউ’র নির্বাচনে পররাষ্ট্র সচিব পুনর্নির্বাচিত
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিটি অন দ্যা রাইটস্ অব অল মাইগ্রান্ট ওয়াকার্স এন্ড মেম্বারস্ অব দেয়ার ফ্যামিলিজ্ (সিএমডব্লিউ)-এর ২০১৮-২০২১ মেয়াদের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি ৫১ ভোটের মধ্যে ৪৬ ভোট পেয়ে এই পদে জয় পেয়েছেন। সিএমডব্লিউ’র এই নির্বাচনে কোনও প্রার্থীর এটাই সর্বাধিক ভোট। পররাষ্ট্র সচিবের সাথে এই কমিটিতে আলবেনিয়া, শ্রীলংকা, কলম্বিয়া, ...
এ বাজেট কথার ফুলঝুড়ির আড়ালে লুণ্ঠনকেই বৈধতা দেবে : বাসদ
নিজস্ব প্রতিবেদক: বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, এ বাজেট বাস্তবে ধনীকে আরো ধনী, গরীবকে আরো গরীব করবে। কথার ফুলঝুড়ির আড়ালে উন্নয়নের নামে লুণ্ঠনকেই বৈধতা দেবে। তিনি এই সরকারের ধনিক তোষণের বাজেট ও গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বাসদ নেতা একথা বলেন। তিনি আরো বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ...
আল জাজিরা গুড়িয়ে দিতে আমিরাত যুবরাজের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘আল জাজিরা’র প্রধান কার্যালয়ে বোমা মেরে গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সম্প্রতি এমন চমকপ্রদ তথ্য ফাঁস করে উইকিলিকস দাবি করেছে যে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালীন সময়ে তিনি এই নির্দেশ দিয়েছিলেন। ‘২০০৩ সালে মার্কিন আগ্রাসনের গুরুত্ব বাড়াতে এবং আরব জনগণের মতামত নিরস করার প্রচেষ্টার অংশ হিসেবে ...
প্রধান শিক্ষকের ২০ হাজার ৫১৬ পদ শূন্য
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০ হাজার ৫১৬টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক প্রায় দুই হাজার শিক্ষকের পদ শূন্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে আলাদা আলাদা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান। তিনি আরো বলেন, উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারি, বেসরকারি উদ্যোগে দেশের প্রতিটি জেলায় সরকারের সাধারণ বা বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। ...
দেশে চালের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারো বললেন, একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাময়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি। এছাড়া দেশে এই মুহূর্তে যথেষ্ট চালের মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। কামরুল ইসলাম বলেন, অতি সম্প্রতি চালের দাম বাড়ায় সংসদ সদস্যরা ...
সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে । গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর