১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪১

সদ্য সংবাদ

কোর্টের অবকাশ শেষে আদালত খুলছে রোববার

নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার থেকে সুপ্রিম কোর্ট খুলছে। এ দিন থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে আদালত খুলতে যাচ্ছে। গত ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছুটিতেও জরুরি বিষয় শুনানি ও নিস্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ...

আজ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে। আয়কর, ভ্যাট ও সরকারি শুল্ক জমাদানের জন্য বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে। তবে ব্যাংকের যেসব শাখায় আয়কর, ভ্যাট ও শুল্ক জমা নেওয়া হয় না সেসব শাখা খোলা থাকবে না। ফলে অনেক গ্রামীণ শাখা বন্ধ থাকতে পারে। তবে শহর এলাকার বেশিরভাগ শাখা খোলা থাকবে। ব্যাংক শাখা খোলা থাকলেও স্বাভাবিক ব্যাংকিং ...

সৌদিতে অবৈধ শ্রমিকরা সময় পেলো আরও ৩০ দিন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শ্রম আইনে অবৈধ শ্রমিকদের দেশে ফেরত যাওয়ার জন্য ২৬ জুন ৯০ দিনের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর নতুন করে আরো ৩০ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সৌদি ইমিগ্রেশন পুলিশ। হিজরী মাসের ১ শাওয়াল থেকে ১ রজব পযর্ন্ত এই সময় বর্ধিত করা হলো। সৌদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের নির্দেশে অবৈধ শ্রমিকদের জন্য ...

দিনাজপুরে শ্রমিক লীগ নেতার সহযোগিতায় গম পাচার, বরখাস্ত ৩

নিজস্ব প্রতিবেদক: বিএডিসি)দিনাজপুর অঞ্চলের নশিপুরভিত্তিক পাটবীজ খামার থেকে বীজ গম পাচারের অভিযোগ উঠেছে। এঘটনায় খামারের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোফাজ্জল হোসেনসহ ৩জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া অন্য দু’জন হলেন, উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম ও স্টোর কিপার আমজাদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেক্সবার্তায় বিএডিসি’র সচিব তুলসি চন্দ্র এই বহিস্কারের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘটনার তদন্ত টিমের সদস্য ও বিএডিসি ...

গো-মাংস আছে সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার গরুর মাংস বহনের সন্দেহে ঝাড়খন্ড রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এ সময় ওই ব্যক্তির মাইক্রোবাসটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়খন্ড রাজ্যের রামগড় জেলার বজরতন্ড গ্রামে এ ঘটনা ঘটে। গো-রক্ষার নামে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন ...

ছুটি শেষ হলেও পর্যটকের পদভারে মুখরিত ইনানী সৈকত

উখিয়া  প্রতিবেদক: এবারের ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী বিচে নেমেছে পর্যটকদের ঢল। এর প্রভাব পড়েছে হোটেল-মোটেলেও। খোঁজ নিয়ে জানা গেছে, কক্ষ খালি নেই ইনানীতে অবস্থিত হোটেল সী-প্যারালসহ প্রায় সব হোটেল-মোটেলগুলোর। ভিড় লেগে রয়েছে সমুদ্র সৈকত, বিপনী কেন্দ্র ও রাস্তাঘাটে মানুষ আর যানবাহনে। পর্যটন কেন্দ্রগুলোতে ব্যবসায়ীদের যেন দম ফেরার ফুরসত নেই। এবারের ঈদে ইনানীসহ কক্সবাজারে কয়েক লাখ পর্যটক বেড়াতে ...

অবুঝ শিশুদের আশ্রয় কেন্দ্রে বাবা-মা ছাড়াই হল ঈদ

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে সাম্প্রতিক পাহাড়ধসে মাটি চাপায় মারা যান মীম-সুমাইয়ার বাবা সালাউদ্দিন ও মা রহিমা বেগম এবং রাকিব-ফারিয়ার বাবা দরবেশ আলী। রাকিব ও ফারিয়ার মা রাবেয়া বেগম তাদের ত্যাগ করে অনেক দিন আগেই চলে গেছেন অন্যত্র। বাবা-মাহারা চার অবুঝ শিশু এখন একই আশ্রয় কেন্দ্রে। ঠাঁই হয়েছে মীম ও সুমাইয়ার চাচা কাউসার এবং রাকিব ও ফারিয়ার নানি সালেহা খাতুনের সঙ্গে। মীম ...

পশ্চিম সুন্দরবনে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৪ বনদস্যু আটক

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ পশ্চিম সুন্দরবনে র‌্যাব-৬ এর অভিযানে বৃহস্পতিবার সকালে অস্ত্র সহ ৪ বনদস্যুকে আটক করে শ্যামনগর থানা পুলিশের হস্তান্তর করেছে। শ্যামনগর থানার ডিউটি অফিসার এস আই হাসমত আলী জানান বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের গভীরে র‌্যাব-৬ এর এক অভিযানে বগিরচর মাহমুদা নদীর পশ্চিম পার এলাকা থেকে শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের মৃত লতিফ মোড়লের ছেলে আলামিন মোড়ল(৪৫),আণোয়ার গাজীর ছেলে আসাদুল ইসলাম(২৯),ফজলু গাইনের ছেলে ...

রামগঞ্জে মেম্বারসহ ৩জন গাজা-ইয়াবাসহ আটক

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সৌন্দড়া নয়াবাজার থেকে বুধবার সন্ধ্যায় ৩৮পিস ইয়াবা ট্যাবলেট,২শত গ্রাম গাজাসহ ইউপি মেম্বার দেলোয়ার হোসেন মানিক,তার সহযোগী আলমগীর হোসেন ও মাসুদ আলমকে আটক করে। সুত্রে জানায়,ইছাপুর ইউপির সৌন্দড়া ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন মানিক ও তার দুই সহযোগী আলমগীর,মাসুদ বুধবার সন্ধ্যায় ৭টার দিকে সৌন্দড়া নয়া বাজারে পরিত্যক্ত স্থানে খুচরা বিক্রিতাদের মাঝে ইয়াবা ও গাজা বিক্রি করছে। ...

লংগদু যৌথবাহিনীর অভিযানে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদুতে যৌথবাহিনীর অভিযানে চারটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লংগদু সদর ইউনিয়নের গোলাছড়ি নামক গহীন পাহাড়ি এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্রগোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালিত হয় সেনাবাহিনীর লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল আলীম চৌধুরীর নেতৃত্বে। সেনাসূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার করা অস্ত্রগোলার ...