১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৪

সদ্য সংবাদ

সাভারে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ টাকা হাতিয়ে নিল যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে রাতের আধারে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর পূর্বচালা এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন তিনি। অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় এলাকাবাসী ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে কাঠগড়া দুর্গাপুর পূর্বচালা এলাকায় ...

সিরাজগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিপন (২০) নামে আরো এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুই জনের মৃত্যু হলো। নিহত শিপন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয় পরিষদের ৭নং ...

আজ আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, বৃহস্পতিবার খালেদা জিয়া বকশীবাজারের আদালতে যাবেন। তবে ঢাকার জজকোর্টে রাষ্ট্রদ্রোহসহ ১১ টি মামলায় হাজিরার দিন থাকলেও সেখানে যাবেন না। সকাল পৌনে দশটার দিকে গুলশানের বাসা থেকে বের হবেন ...

স্বামীকে আনতে গিয়ে লাশ হলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া প্রবাসী স্বামী বহুদিন পর দেশে ফিরছেন। তাকে ঢাকা বিমানবন্দরে রিসিভ করে আনতে মাইক্রোবাসে করে সন্তান ও শ্বশুরসহ যাচ্ছিলেন স্ত্রী। কিন্তু স্বামীকে আর কোনোদিনও রিসিভশন দেয়া হবে না। কারণ, পথেই ঘাতক বাসের আঘাতে ঝরে গেছে তাদের প্রাণ। তাদের মৃতদেহ এখন হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ওই ...

গাবতলী গরুর হাটে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলী গরুর হাটে ভয়াবহ আগুন লেগেছে। এতে গরু রাখার কয়েকটি শেট পুড়ে গেছে। আগুনের মধ্যে আটকা পড়ে আছে বেশ কিছু গরু। যেগুলো পুড়ে মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এরই মধ্যে আগুনে গরু রাখার ...

ময়মনসিংহ মেডিক্যালের আইসিইউ’তে আগুন : দুই রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মচিমহা) নতুন ভবনের আইসিইউ ইউনিটে অগ্নিকান্ডে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। আগুন লাগার পরপরই লাইফ সাপোর্টে থাকা ৬জন রোগিকে অন্যত্র সরিয়ে নেয়া হলে দুইজনের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল পৌণে দশটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে সাত সদস্যের একটি ...

বাজেটের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাজেটের প্রতি মানুষের আগ্রহ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো গণমানুষের কাছে উপস্থাপন করতে পেরেছি এবং বাজেট প্রক্রিয়ায় জনগণকে অধিকতর সম্পৃক্ত করতে পেরেছি। তিনি বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সমাপনী বক্তৃতায় এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যগণের গঠনমূলক ...

গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা করেছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট গুগলকে রেকর্ড ২৭০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থা। ইউরোপিয়ান কমিশন বলছে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইউরোপের ব্যবহারকারীদেরকে নিজেদের কেনাবেচার সাইটে নিয়ে গেছে। ফলে গ্রাহকরা ‘প্রকৃত বিকল্প’ থেকে বঞ্চিত হয়েছেন। নিয়ন্ত্রকরা বলছেন, আগামী ৯০ দিনের মধ্যে গুগলকে অবশ্যই এই আচরণ পরিবর্তন করতে হবে। অন্যথায় আরও জরিমানা গুনতে হবে ...

সিরাজগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের জন্য বরাদ্দকৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুর রশিদ, শিপন, বেল্লাল হোসেন, আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, ইমরুল হাসান এবং আব্দুল মজিদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও স্থানীয় ...

১ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে আবগারি শুল্ক থাকছে না

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকে জমানো আমানতের ১ লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত বছরে গ্রাহকের কাছ থেকে আবগারি শুল্ক নেয়া হবে ১৫০ টাকা। পাঁচ লাখ এক টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হবে ৫শ’ টাকা। আর এক লাখ টাকা পর্যন্ত গ্রাহকদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তৃতাকালে আজ এ তথ্য জানান ...