৩রা মে, ২০২৬ ইং | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩৩

আজ মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  গুলশানের বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারের ২নং হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

ইফতারের আগে বেগম জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ