১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:২৯

সদ্য সংবাদ

পাহাড় ধস: রাঙামাটিতে আরো দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টানা বর্ষণে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটিতে শিশুসহ আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জেলায় ১১০ জনের লাশ উদ্ধার করা হলো। আর পাঁচ জেলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আজ শুক্রবার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ...

শাহজালাল বিমানবন্দরে সবজির ব্যাগ থেকে ৭৬ লাখ টাকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর সবজির ব্যাগ থেকে ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। একইসঙ্গে ওই যাত্রীকে আটক করা হয়েছে। ১৬ জুন শুক্রবার সকালে বিমানবন্দরের বহির্গমন এলাকায় থেকে এসব বৈদেশিক মুদ্রা জব্দ ও মামলা দায়ের পূর্বক ওই যাত্রীকে আটক করা হয়।  শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান ...

পাবনায় জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টার্মিনাল এলাকা থেকে পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি একরামুল হককে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামায়াত নেতার বাড়ি পাবনা সদর উপজেলার ধোপাঘাটা গ্রামে। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইকরামুল হককে ...

জমি নিয়ে সংঘর্ষে নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সিরতা গ্রামে রাস্তার জমি নিয়ে হাফিজ উদ্দিন ও প্রতিবেশী ...

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের থানাপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। মৃত তিন শ্রমিক হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেজের ছেলে নূর ইসলাম (৩০), একই গ্রামের আসাদ মুন্সির ছেলে জাহিদুর মুন্সি (১৮) ও সুমন (২৭)। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় ...

বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক: বোর্ডের সঙ্গে সমস্যার জেরে অনেকেই ভেবেছিল হয়তো বাংলাদেশ সফরে আসবে না অস্ট্রেলিয়া দল। তবে জল্পনা-কল্পনা শেষে স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ সফরে দুই টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হনস এই দল ঘোষণা করেন। দলে ডাক পেয়েছেন জেমস প্যাটিনসন। তবে ইনজুরির কারণে এ সফরে বাদ পড়েছেন পেসার মিশেল স্টার্ক ও স্পিনার ...

নিহত হয়েছেন আইএস প্রধান বাগদাদি

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট- আইএস শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদি গতমাসের এক বিমান হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো শুক্রবার এই খবর প্রকাশ করেছে। বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মে মাসে সিরিয়ার রাকায় আইএস এর শীর্ষ নেতাদের এক বৈঠকের সময় ...

সীমান্তের মানুষ ঈদের কেনাকাটায় ছুটছেন কোলকাতায়

নিজস্ব প্রতিবেদক: বেনাপোলসহ যশোর ও আশেপাশের জেলার স্বচ্ছল মানুষ এবার ঈদের কেনাকটা করার জন্য পাড়ি জমাচ্ছেন কোলকাতায়। এজন্য বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও বেড়েছে বেশ। চলতি জুন মাসের শুরু থেকে অন্যান্য মাসের তুলনায় পাসপোর্ট যাত্রীদের আনাগোনা ছিল লক্ষণীয়। আর এখন সবাই ফিরছেন ব্যাগ ভর্তি পণ্য নিয়ে। যে কারণে এ অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে মন্দাভাব। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় ভিসা সহজীকরণ হবার ...

সাফারি পার্কে নতুন অতিথির আগমন

দৈনিক দেশজনতা ডেস্ক: বঙ্গবন্ধু সাফারি পার্কে জিরাফ একটি শাবকের জন্ম দিয়েছে। পার্কের উন্মুক্ত আফ্রিকান সাফারি বেষ্টনীতে জিরাফ দম্পত্তি আশার গর্ভে এ শাবকের জন্ম দেয়। জন্মেও পর পরই নতুন অতিথির নাম রাখা হয়েছে ভরসা। নতুন অতিথির আগমনে পার্ক এলাকায় আনন্দ বিরাজ করছে।  গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মঙ্গলবার ভোর রাতে প্রথম বারের মত জিরাফ শাবকের জন্ম হলো। শাবক আফ্রিকান ...

বাংলাদেশের শিল্পখাতে স্যামসাং’র বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ‘বাংলাদেশের শিল্পখাতে স্যামসাং’র বিনিয়োগ দেশে এক নয়া যুগের দুয়ার সূচনা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, এটা তার এক নতুন দৃষ্টান্ত।’ বিশ্ব বিখ্যাত স্যামসাং’র এই বিনিয়োগ বিশ্বের অন্যান্য কোম্পানি সমূহের ভবিষ্যতের বিনোয়োগকে উৎসাহিত করবে। বৃহস্পতিবার বিকেলে শিবপুরের কামারগাওয়ে স্যামসাং ইলেকট্রনিক্স এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড’র যৌথ উদ্যোগে স্যামসাং ইলেকট্রনিক্স’র ম্যানুফ্যাকচারিং প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন ...