সাতক্ষীরা প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির এক অভিযানে অস্ত্রসহ তিন বনদস্যুকে আটক করা হয়েছে। বুড়িগোয়ালিনী নৌ পুলিশ ফাঁড়ির এস আই মামুন জানান গোপন সংবাদের ভিত্তিতে গভীর সুন্দরবনের সাপখালী খালের গোড়া থেকে অভিযান চালিয়ে কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের আবুল বাসারের ছেলে আবুল হাসান(২৮),আমজাদ সরদারের ছেলে জালাল হোসেন(৩০) ও আশাশুনি উপজেলার গোলখালী গ্রামের মৃত আবুল ...
সদ্য সংবাদ
নেতাকর্মীদেরকে রাস্তায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে বললেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদে সড়ক-মহাসড়কের সৃষ্ট যানজট নিরসনের লক্ষ্যে রাস্তায় থেকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন, ঈদে যাতে মানুষের ভোগান্তি না হয় সেজন্য সকল সড়ক-মহাসড়কে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের জন্য আমি আওয়ামী লীগের ...
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) অধীনে অতীতে অনেক ভাল নির্বাচনের ইতিহাস রয়েছে। সবার অংশগ্রহণ হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। সব দল অংশগ্রহণ করলে এবারও সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আাগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দাতা-সংস্থাদের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে সিইসি এসব কথা বলেন। হেড ...
বিএসএফ‘র গুলিতে স্কুলছাত্রসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্তে বিএসএফ‘র গুলিতে সোহেল রানা (১৭) ও হারুন-অর রশিদ (১৫) নামে ২ কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের বিপরীতে ভারতের কুমারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মহেশপুরের বাকশপোতা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সোহেল রানা খোসালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অনদিকে নিহত হারুন-অর রশিদ মহেশপুরের শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে। বিজিবির খোসালপুর ক্যাম্প ...
অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন জিয়াউদ্দিন বাবলু
অনলাইন ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে। বিরোধী দল জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। মঙ্গলবার ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউদ্দিন এই দাবি জানান। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বাবলু বলেন, অর্থমন্ত্রীর অনেক বয়স হয়েছে। তিনি শ্রদ্ধাভাজন। এখন তাঁর পদত্যাগ করা উচিত। অর্থমন্ত্রীর উদ্দেশে ...
একসঙ্গে পোশাক শ্রমিকদের ছুটিতে না
গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পোশাক শ্রমিকরা একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমনিতেই বর্ষাকাল, তার ওপর রাস্তায় যদি বাড়তি চাপ থাকে তবে যানজট কিছুতেই রুখতে পারব না। এ কারণে তিনি শ্রমিকদের ছুটি একসঙ্গে না দিয়ে ভাগ ভাগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গার্মেন্টস মালিকদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় মঙ্গলবার সকালে যানজট পরিস্থিতি ...
জ্বালানী উৎপাদনে আসছে সিভিও পেট্রোকেমিক্যাল
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালের কাঁচামাল সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত ১৭ জুলাই সিভিওকে কনডেনসেট না দেওয়ার জন্য সিলেট গ্যাস ফিল্ডসকে নির্দেশ দেয় বিপিসি। কনডেনসেট হচ্ছে গ্যাসের উপজাত, যা থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদন করা হয়। উৎপাদনের কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় ২১ জুলাই থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়েছে যায়। ...
মুচলেকায় মিলবে মুক্তিযোদ্ধা ভাতা
বগুড়ার শেরপুরের তালিকা ভুক্ত ১’শ ৭০ জন মুক্তিযোদ্ধার সরকার দেওয়া সম্মানি ভাতা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। অনিশ্চয়তার মধ্যে রয়েছে সম্মানি ভাতা পাওয়ার বিষয়টি। আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। এই বৃহত্তম মহা আনন্দ উৎসবে শরিক হতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান শেরপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের। জানা যায়, সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে দাউদকান্দি টোল প্লাজা থেকে জুরানপুর এলাকা পর্যন্ত প্রায় ৩ কি.মি. এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। যানবাহনের গতি কম থাকায় মহাসড়কে যানজট ক্রমেই বাড়ছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, টোল প্লাজায় ওভারলোড কন্ট্রোল মেশিনে পণ্যবাহী যানবাহন চেকিং এবং টোল প্লাজায় ...
ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সাভারে আট হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ আমিন বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যাকে (৩৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাকে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার থেকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমিনবাজার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যা ইয়াবা বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর