বিনোদন ডেস্ক: যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’ ও ‘নবাব’কে ছাড়পত্র দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে আগামীকাল বুধবার সেন্সর বোর্ড ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের সংগঠন ‘চলচ্চিত্র পরিবার’। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে চলচ্চিত্র উন্নয়ন করপোরশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন চলচ্চিত্র পরিবারের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া সংবাদ ...
সদ্য সংবাদ
সোনারগাঁও থানার চার এসআই প্রত্যাহার
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চার উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন- দিদারুল আলম, নাজমুল আলম, মারুফুর রহমান ওরফে কাটার মারুফ, ও জহিরুল ইসলাম। গ্রেফতার বাণিজ্য, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের প্রত্যাহার করে সোনারগাঁও থানা থেকে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম চারজনকে অফিসারকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
‘শিক্ষার মান উন্নয়নে চাই মানসম্পন্ন ভাল শিক্ষক’
নিজস্ব প্রতিনিধি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন মানসম্পন্ন ভাল শিক্ষক। সরকার তাই শিক্ষকদের মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। আজ মঙ্গলবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সম্মেলন কক্ষে ব্যানবেইসের নব নিয়োগপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারদের ওরিন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ও সেবা প্রদান করা হচ্ছে। প্রযুক্তির ...
জাতিসংঘের সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে সার্কেল অব লিডার বৈঠকে আমন্ত্রণ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেশি সংখ্যক সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুটেরেজ বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে একথা জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ...
পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ইউনিয়নের উত্তর রাজারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উত্তর রাজারচর গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে হাফিজা (৮) ও তার ছোট বোন হাফসা (৬) এবং একই এলাকার মাওলানা মোজাম্মেল হকের মেয়ে উর্মি (৭)। স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার মো. ছিদ্দিকুর রহমান ...
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুর ১২টায় কূটনৈতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। মঙ্গলবার চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ...
ফখরুলের ওপর হামলাই প্রমাণ করে বিএনপিকে নির্বাচনে চায় না আ’লীগ:ফারুক
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদকে দায়ী করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে বিমান চট্টগ্রামে যাওয়ার ঠিক আগে হাছান মাহমুদ বিমানে চড়লেন। তারপর হামলার ঘটনা। তারপর তিনি যে নাটক মঞ্চস্থ করলেন মাটি কেটে, গেঞ্জি গায়ে দিয়ে। যারা মির্জা ফখরুলকে পিটিয়েছে, তাদের নিয়েই ...
ফেনসিডিল মাদক সম্রাট গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও প্রাইভেটকার সহ দৌলতপুরের কুখ্যাত মাদক সম্রাট মোকাদ্দেস ওরফে মোকা কে গ্রেফতার করেছে। মোকাদ্দেস ওরফে মোকা ভারত সীমান্ত সংলগ্ন ক্রফোর্ডনগর এলাকার রেজাউল ইসলামের ছেলে। দৌলতপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০ টার দিকে দৌলতপুর থানা এসআই ইন্দ্রজিত মথুরাপুর ও শ্যামপুর ক্যাম্প পুলিশের সহযোগীতায় ডাংমড়কা-খলিশাকুন্ডি সড়কের নাটনাপাড়া শেহালা এলাকা থেকে ঢাকা মেট্রো-গ-১১-১৭৭৭ ...
বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় জাতিসংঘ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অসামান্য অগ্রগতি বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ প্রতিরোধ সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অ্যান্তোনিও গুতেরেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেও জাতিসংঘ মহাসচিব একথা জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি সবসময় বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলার লড়াইয়ে প্রথম সারিতে দেখতে চান। তিনি এসডিজি বাস্তবায়নের ...
কেজিতে ৬ টাকা কমবে চালের দাম
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে চালের সরবরাহ বাড়াতে চাল আমদানির উপর ১৮ শতাংশ কর তুলে নেয়া হয়েছে, কয়েকদিনের মধ্যে চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা করে কমবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চাল আমদানির শুল্ক হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এখন শুল্কহার নির্ধারণ করা হয়েছে ১০ শতাংশ। ফলে কয়েকদিনের মধ্যে চালের দাম কমে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর