১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৪২

সদ্য সংবাদ

ভূরুঙ্গামারীতে গণকমিটির আত্মপ্রকাশ

ভূরুঙ্গামারী (কড়িগ্রাম) সংবাদদাতা : “ সংগঠিত জনগণই ইতিহাসের নির্মাতা ” শ্লোগানকে সামনে রেখে গঠিত হলো রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, ভূরুঙ্গামারী উপজেলা শাখা । উপজেলার খান মোড়ের অস্থায়ী কার্যালয়ে একাধিক প্রস্তুতি সভা শেষে সম্প্রতি সংগঠনটির ৩৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষনা করা হয়। ইতিমধ্যেই ঘোষিত কমিটিকে অনুমোদন দিয়েছেন জেলা গণকমিটির সভাপতি (অবঃপ্রাপ্ত সেনা কর্মকর্তা) মোঃ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক ...

চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অনুমোদনহীন ওষুধগুলোও জব্দ করা হয়। বুধবার (৫ জুলাই) দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বন্দরবাজারের আল হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ ...

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪৯ শরণার্থীর প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের আলবোরানে একটি রাবারের নৌকাডুবিতে ৪৯ শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্প্যানিশ কোস্টগার্ড জানিয়েছে নৌকাডুবির ঘটনায় তারা তিনজনকে উদ্ধার করেছে। তবে এখন ৪৯ জন নিখোঁজ রয়েছে। শরণার্থীরা মরক্ক থেকে রাবারের নৌকাযোগে ইউরোপে যাচ্ছিল এমন সময় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে ৫২ জন আরোহী ছিলেন। স্পেনের আলবোরান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে অর্ধ-নিমজ্জিত নৌকাটি শনাক্ত করে দেশটির ...

সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটকরা হলেন- কক্সবাজারের চকোরিয়ার নাসিমা আক্তার এবং চট্টগ্রামের সাতকানিয়ার জেসমিন আক্তার। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। আটক দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান ...

চাহিদা পূরণে ৫ লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাহিদা পূরণে পাঁচ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে লবণ উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে না। এ অবস্থায় পণ্যটির সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে লবণ আমদানি করা হবে। শিগগিরই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। ...

অর্থবছরের সময় পরিবর্তন হতে পারে

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দিয়ে আসছেন দেশের অর্থনীতিবিদরা। এরই প্রেক্ষিতে অর্থবছরের সময় পরিবর্তনের আভাসও ‍দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বহুদিন ধরে আমার মনে হতো যে বাজেটের সময়টা জুন-জুলাইটাই ...

ফরহাদ মজহারের মামলার তদন্ত রিপোর্ট দ্রুতই প্রকাশ হবে

নিজস্ব প্রতিবেদক: কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারের অপহরণ নিয়ে করা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফরহাদ মজহার কীভাবে খুলনা গেলেন, কী নিয়ে বের হয়েছেন- তার সবই আমরা খতিয়ে দেখছি।’ মোবাইল ফোন ...

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদ করায় ফরহাদ মজহারকে অপহরণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও অপহরণের সংস্কৃতি ক্ষমতাসীনদের বৈশিষ্ট্য বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে রাজধানীর বাড্ডায় সঞ্জি চাইনিজ রেস্টুরেন্টে দলের প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে রিজভী এ অভিযোগ করেন। রিজভী বলেন, ফরহাদ মজহারকে গুম করার ১৬ ঘন্টা আগে ঢাকা রিপোর্টার ইউনিটিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সংবাদ সম্মেলন ...

হাইতির উদ্দেশে ১৬০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ (BANFPU-3) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের ১৬০ সদস্যের একটি দল। বুধবার রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস জানান, পুলিশ সদর দফতরের ...

ষোড়শ সংশোধনী রায় থেকে দৃষ্টি সরাতেই ফরহাদ মজহারকে অপহরণ: মির্জা আলমগীর।

নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধীনর রায় থেকে জনগণের দৃষ্টি সরাতেই বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব বলেন। মির্জা ফখরুল বলেন, যখনই সরকারের বিরুদ্ধে কোনো ঘটনা ঘটেছে তখনই এমন ঘটনা ঘটে। ষোড়শ সংশোধনীর রায়টি দেয়ার পরই ...