১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪৯

সদ্য সংবাদ

উখিয়ায় প্রবল বর্ষনে ২০ গ্রাম প্লাবিত: নিহত ৩

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি তারিখ: উখিয়া উপজেলার উপর বয়ে যাওয়া প্রবল বর্ষনে ৫ ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্য রত্নাপালং এলাকায় রাস্তা পারাপারের সময় পানির স্রোতে ভেসে যাওয়া ইতন বড়ুয়া (১৩) নামের এক শিশুর লাশ গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ...

শ্যামনগরে বিনামূল্যে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: বৃহস্পতিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় তিন দিন ব্যাপী কৃষাণীদের আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণোত্তর বিনা মূল্যে ধান বীজ বিতরণ করা হয়। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও ধান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য সহ প্রশিক্ষণ প্রদান করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ...

বনানী ধর্ষণ: তরুণীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিয়ে ব্যবসায়ীপুত্র বাহাউদ্দীন ইভান (২৮) যে তরুণীকে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই তরুনীকে রাজধানীর পুলিশের উইমেন ইনভেস্টিগেশন অ্যান্ড সাপোর্ট বিভাগ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, ওই তরুণীকে আমরা পেয়েছি। তার পরীক্ষার জন্য আলামত সংগ্রহ ...

রাজধানীতে প্রতারক চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইমরান হোসেন (২২) ও সুজন মিয়া (২০) নামের প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে বিভিন্ন শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফল পরিবর্তনের শতভাগ নিশ্চয়তা দিয়ে প্রতারণা করে আসছিল আটককৃতরা। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে র‌্যাব-২। বিষয়টি জানিয়েছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ ...

দ্বিতীয় ম্যাচে শান্তর সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে এইচপি একাদশ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজ জয়ের স্বাদ পেয়েছে বিসিবি এইচপি একাদশ। সফরের পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে এইচপি একাদশ ৭০ রানে হারিয়েছে নর্দার্ন টেরিটরিকে। সিরিজের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরির বিপক্ষে মাত্র ১ উইকেটে জিতেছিলো এইচপি একাদশ। ডারউইনে মারারা ক্রিকেট গ্রাউন্ডে সফরের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এইচপি একাদশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ...

অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে টিআইবি’র উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর কতিপয় বিষয়ের ওপর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের ওপর উক্ত নীতিমালা বাস্তবায়নের সাময়িক দায়িত্ব প্রদান না করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন, নিরপেক্ষ ও ...

ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ ১ বছর সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসীম কুমার নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শিরির মন্ডলকে ১০ পিচ ইয়াবাসহ ...

দেশে ‘৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি নাড়া দিচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও সরকার ত্রাণ নিয়ে মানুষের সাথে উপহাস করছে বলে অভিযোগ করেছে বিএনপি। সেইসাথে সরকারের লবণ আমদানিতে ‘৭৪-এর দুর্ভিক্ষের পদধ্বনি আবারো দরজায় নাড়া দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের সমুদ্রের পানিতে লবণ উৎপাদনের কোনো সমস্যা নেই। তারপরও সরকার ৫ টন লবণ আমদানির সিদ্ধান্ত ...

বাড্ডায় বিদ্যুতের বাল্প বিস্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর পূর্ব বাড্ডা শাহাবুদ্দিন মোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিদ্যুতের বাল্প বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছে। তারা হলে, সোহরাব হোসেন (৪০), শ্রী আনন্দ চন্দ্র বর্মণ (৩০) ও সুলতান পরমানিক (৩০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাহাবুদ্দিন মোড়ে মনিরের ৩তলা বাড়িতে এই দুর্ঘটনা ...

জঙ্গি আস্তানার সন্ধানে অভিযান চলছে গাইবান্ধায়

নিজস্ব প্রতিবেদক:  জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদী বেষ্টিত চরগুলোতে অভিযান চালাচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় এ অভিযান শুরু হয়। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের নেতৃত্বে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এতে অংশ নেয় । যমুনা নদী বেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নসহ আশপাশের চর গুলোতে আইনশৃংঙ্খলা বাহিনীর এই অভিযান এখনও ...