১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪০

সদ্য সংবাদ

গাইবান্ধায় জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন থেকে বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর ওয়ারেছ আলম দুদুসহ দলটির ১৫ রোকনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকে তেলিয়ান সাহারভিটা জামে মসজিদে বসে বৈঠক করছিল জামায়াত নেতারা। বৈঠকে উপজেলার ...

মিশরে আত্মঘাতী হামলায় ১০ সেনা নিহত

অনলাইন ডেস্ক: মিশরের সিনাইয়ের উত্তরাঞ্চলে রাফাহ সামরিক চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ সেনা সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্নেল পদমর্যাদার। দৈনিক দেশজনতা/এমএম

রাজধানীর রেলভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রেলভবনের নিচ তলায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে বড় ধরনের কোনও ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ভবনের নিচ তলায় বৈদ্যুতিক বোর্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ভবনের কর্মচারীরা দাবি করছেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর ফরিদ উদ্দিন শীর্ষনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত ...

ইভানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে ধর্ষন করার অভিযোগে অভিযুক্ত বাহাউদ্দিন ইভানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার সাড়ে ৩ টার দিকে ঢাকা সিএমএম আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে এ রিমান্ড আবেদন করেন বনানী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সুলতানা কামাল। এদিকে বাহাউদ্দিন ইভান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার সকালে রাজধানীর র‌্যাব ...

জাবিতে প্রশাসনিক পদে নিয়োগ পেলেন এসি রবিউলের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের হামলায় নিহত এসি রবিউলের স্ত্রী  উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ২.২০ মিনিটে উম্মে সালমার হাতে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এর আর আগে তাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ব্যাপক সমালোচনায় এ সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় ...

রাজশাহীতে অস্ত্রসহ চার জেএমবি আটক

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পুলিশ রাতভর অভিযান অভিযান চালিয়ে তালিকাভূক্ত চার জঙ্গি সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় জিহাদি বই ও ধরালো অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। আটককৃত জেএমবি সদস্যরা হলো- দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের ইসার ছেলে আসলাম (৩৭), খোদাবক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) ...

মালয়েশিয়ার ইমিগ্রেশন পার হওয়া যাচ্ছে না ঘুষ ছাড়া

দৈনিক দেশজনতা ডেস্ক: বৈধ ভিসা, টিকিট ও হোটেল বুকিং থাকার পরও মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টান্যাশনাল এয়ারপোর্ট (কেএলএআই) থেকে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশি পর্যটকদের। এদের মধ্যে ব্যবসায়ী ছাত্র এবং প্রকৃত পর্যটকের সংখ্যাই বেশি। ভুক্তভোগী সাধারণরা নিরুপায় হয়েই চুপ থাকছেন আর হাইপ্রোফাইলের পর্যটকরা মুখ খুলছেন না মান-সম্মানের ভয়ে। তারা বলছেন, ঘুষ ছাড়া পার হওয়া যাচ্ছে না মালয়েশিয়ার ইমিগ্রেশন। খোঁজ নিয়ে জানা গেছে, ...

রাজধানীতে ঢাবির পাঁচ শিক্ষার্থীসহ আটক ২৬ জন

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীসহ ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাদক সেবনের অভিযোগে ওই ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজনের নাম-পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- ঢাবির আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজন ...

ময়মনসিংহে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই যুবলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির (৩৩) নেতৃত্বে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই আসামি অপু। পরে রনির অনুসারিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদীকে তুলে নিতে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে তারা ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে ...

ইউনেস্কোতে লবিং হয়েছে সুন্দরবন ধ্বংসের টাকায় : আনু মোহাম্মদ

দৈনিক দেশজনতা ডেস্ক: সুন্দরবন ধ্বংসে নিজের উন্মাদনা বাস্তবায়ন করতে, সরকারের পক্ষ থেকে দেশের মানুষের টাকা খরচ করে, ইউনেস্কোতে বহু লবিং হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এবারে তারা সফল। বলেছে ইউনেস্কো রামপাল প্রকল্পসম্পর্কে আপত্তি প্রত্যাহার করেছে। এর আগে ইউনেস্কোর বিশেষজ্ঞদের ব্যাপক অনুসন্ধান এবং বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ থেকেই তাদের সিদ্ধান্ত ছিলো এই প্রকল্প অন্যত্র সরিয়ে নেবার কোনো বিকল্প নেই। ...